নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ফ্যাশনের সংজ্ঞা। যে যুগে ঝলমলে সাজ, ভারী গয়না আর লেয়ার মেকআপ ছিল গ্ল্যামারের প্রতীক, এখন সেখানে জায়গা নিচ্ছে মিনিমালিজম। “Less is more”. - এই দর্শনেই আজকের প্রজন্মের ফ্যাশনবোধ। চোখে হালকা কোল, চুলে সহজ বান, আর একটুকরো আত্মবিশ্বাসই এখন ফ্যাশনের আসল ভাষা।

ফ্যাশন ইন্ডাস্ট্রির বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে আজ মিনিমাল স্টাইল একটি সাংস্কৃতিক প্রতীক। ২০২৫ সালে এসেও যে সাজ বেশি ‘real’, ‘comfortable’ এবং ‘sustainable’, তাই-ই জনপ্রিয়।
ফ্যাশন ডিজাইনার অরিত্রি চক্রবর্তী জানালেন, “বর্তমান প্রজন্ম সাজছে নিজের জন্য, অন্যের চোখে ভালো দেখানোর জন্য নয়। এই আত্মবিশ্বাসই এখন সবচেয়ে বড় অ্যাকসেসরি।”

দেখা যাচ্ছে, শুধু পোশাকে নয়, গয়না, মেকআপ ও লাইফস্টাইলেও ছোঁয়া পড়েছে এই ট্রেন্ডের। হালকা রঙ, ক্লিন কাট ডিজাইন, ন্যুড মেকআপ, সাদাসিধে জুতো, এই সরল সাজেই এখন ফ্যাশন ম্যাগাজিনের কাভার পেজ ভরছে।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায়ও #CleanGirlLook বা #SoftMinimalStyle ট্রেন্ড করছে জোর কদমে। ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা বারবার বলছেন, “নিজেকে লুকিয়ে নয়, নিজেকে দেখিয়ে সাজাটাই আসল ফ্যাশন।”

মিনিমালিজম শুধু ফ্যাশন নয়, এক ধরণের জীবনদর্শন, কম জিনিসে বেশি সৌন্দর্য খুঁজে নেওয়ার পাঠ। এই প্রজন্ম বুঝে গেছে, স্টাইল মানে কৃত্রিমতা নয়; স্টাইল মানে নিজেকে নিজের মতো তুলে ধরা। সত্যি, আজকের দিনে কম সাজেই সবচেয়ে বেশি স্টাইল।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের