নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শরীরের অন্যান্য অংশের মতো কানেও ক্যানসার হতে পারে, যদিও এই রোগ অত্যন্ত বিরল। কিন্তু বিরল বলেই অনেক সময় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় না। সাধারণ কানের ব্যথা ভেবে অবহেলা করলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে ,সতর্ক করছেন চিকিৎসকেরা।বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর জীবনযাপন, দূষণ, অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শ , সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।সময়মতো রোগ নির্ণয় না হওয়াই কানের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।

চিকিৎসকদের দাবি, ওষুধ বা ইয়ার ড্রপ ব্যবহার করার পরও যদি কানের ব্যথা বারবার ফিরে আসে, তবে সেটিকে হালকাভাবে নেওয়া একেবারেই উচিত নয়। এটি কানের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে তীব্র ও অসহ্য ব্যথা হলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রে কানের বাইরের অংশে ত্বকের ক্যানসার হিসেবে রোগের শুরু হয়। পরে তা ধীরে ধীরে কর্ণনালী বা মধ্যকর্ণে ছড়িয়ে পড়বে।

বিশেষজ্ঞদের মতে, কানের ক্যানসারের অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে—
৹ কান থেকে রক্তপাত
৹ অস্বাভাবিক রঙের তরল বা পুঁজ বের হওয়া
৹ শ্রবণশক্তি কমে যাওয়া
৹ কানে একটানা ভোঁ ভোঁ শব্দ
৹ দীর্ঘদিন কানে অস্বস্তি
রোগের তীব্রতা বাড়লে শরীরের অন্যান্য অংশেও প্রভাব পড়তে পারে। কিছু ক্ষেত্রে চুল পড়ার মতো সমস্যাও দেখা যায়।
১. চিকিৎসকদের স্পষ্ট পরামর্শ, কানের মোমের রঙে পরিবর্তন, দীর্ঘদিন ব্যথা বা অস্বাভাবিক উপসর্গ থাকলে ঘরোয়া চিকিৎসা বা নিজে নিজে ওষুধ ব্যবহার না করে দ্রুত ইএনটি বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

২. সময়মতো রোগ ধরা পড়লে অস্ত্রোপচার বা রেডিওথেরাপির মাধ্যমে কানের ক্যানসার অনেক ক্ষেত্রেই নিরাময়যোগ্য। দেরি হলে ঝুঁকি বাড়ে বহুগুণ।
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের