নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীতকাল হোক কিংবা কাজের টেনশন , একটাই সমাধান কফি। সেই ইংরেজ আমলের শৌখিনতা আজও বজায় রেখেছে বাঙালি। ক্লান্তি দূর করতে, আড্ডার ফাঁকে কফি ভর্তি কাপ থাকে নিত্যসঙ্গী। কিন্তু এই নেশার আড়ালেই লুকিয়ে আছে বিপদ। অতিরিক্ত কফি থেকে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি। সতর্ক করলেন কার্ডিওলজিস্টরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী , একজন প্রাপ্তবয়স্ক দিনে ২ থেকে ৩ কাপ কফি পান করতে পারে। এই পরিমাণ ক্যাফিন শরীরের জন্য ক্ষতিকর নয়। দিনে ৪ থেকে ৫ কাপ কফি খেলে দেখা দিতে পারে রক্তচাপ বৃদ্ধি, অনিয়মিত হৃদস্পন্দন, অনিদ্রা সহ বুকের নানা সমস্যা। যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন, তাদের জন্য অতিরিক্ত কফি শরীরের পক্ষে ঝুঁকিপূর্ণ।
হৃদরোগ বিশেষজ্ঞদের মতে , গর্ভবতী মহিলাদের দিনে ১ কাপের চেয়ে বেশি কফি পান করা উচিত নয়। অতিরিক্ত ক্যাফিন গর্ভরত সন্তানের পক্ষে ক্ষতিকারক। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ক্যাফিন গর্ভস্থ সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। কফি শরীরের জন্য যতটা ভালো অতিরিক্ত কফি শরীরের পক্ষে ততটাই ক্ষতিকারক। তাই ঘুম ভাঙ্গতেই কফিতে কি চুমুক দেওয়া হোক কিংবা কাজের ফাঁকে স্বস্তি পেতে, কতটা ক্যাফিন শরীরে প্রবেশ করছে সেইদিকে নজর রাখা উচিত।
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
অচেনা চ্যাটে প্রতারণার ইঙ্গিত মিললেই সতর্ক করবে AI
ব্ল্যাকবোর্ড পেরিয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়েছে ভারত
বুকিংয়ের আগে টিপ দেওয়ার নিয়ম বন্ধ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের