নিজস্ব প্রতিনিধি, ক্যালিফোর্নিয়া - জোরালো ভূমিকম্প অনুভূত হল ক্যালিফোর্নিয়ায়। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছেন তাঁরা। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও।
আমেরিকার ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ভূমিকম্প হয় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দিও থেকে ১৯ কিলোমিটার দূরে এবং মাটি থেকে ভূপৃষ্ঠের ৩ কিলোমিটার নীচে। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৯। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।
নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে অরেঞ্জ কাউন্টি, টেমেকুলা, ইনল্যান্ড এম্পায়ার এলাকাতে। স্থানীয় এক বাসিন্দার দাবি, এই অঞ্চলে তিনি যত বছর বসবাস করছেন তার মধ্যে এই ভূমিকম্পই ছিল সবচেয়ে বড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কে দৌড়াদৌড়ি করছে সাধারণ মানুষ।
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের