69687e0766e9b_Image-Source-ANI-22
জানুয়ারী ১৫, ২০২৬ দুপুর ০৪:৫২ IST

জন্মসংখ্যার অঙ্কে সম্পর্কের হিসাব : কে কার বন্ধু, কে আবার চিরশত্রু?

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জ্যোতিষশাস্ত্রের একটি সহজ কিন্তু জনপ্রিয় শাখা হল সংখ্যাতত্ত্ব। রাশিচক্র বুঝতে যেমন জন্মসময়, লগ্ন, নক্ষত্রের হিসাব দরকার হয়, সংখ্যাতত্ত্ব সেখানে অনেক সরল। শুধু জন্মতারিখ জানলেই বের করা যায় জন্মসংখ্যা বা মূলাঙ্ক। জন্মতারিখের দিন, মাস ও বছরের সংখ্যাগুলি যোগ করে এক অঙ্কে নামিয়ে আনলেই যে সংখ্যা পাওয়া যায়, সেটিই জন্মসংখ্যা। এই সংখ্যার উপর ভিত্তি করেই ব্যক্তিত্ব, মানসিক গঠন এমনকি সম্পর্কের সমীকরণ বিশ্লেষণ করা হয়। সংখ্যাতত্ত্ব মতে, সব জন্মসংখ্যার মানুষের সঙ্গে সবার সম্পর্ক সুখের হয় না। কোথাও বন্ধুত্ব গাঢ় হয়, আবার কোথাও সামান্য কথাতেই তৈরি হয় দ্বন্দ্ব। 

১ জন্মসংখ্যার ব্যক্তিরা সূর্যের প্রভাবে আত্মবিশ্বাসী ও নেতৃত্বপ্রবণ হন। তবে আধিপত্যের মানসিকতার কারণে ৪, ৭ ও ৮ সংখ্যার মানুষের সঙ্গে তাঁদের সম্পর্ক টেকসই হয় না। অন্যদিকে ২, ৩ ও ৯ সংখ্যার সঙ্গে এঁদের বন্ধুত্ব ও দাম্পত্যে ভাল বোঝাপড়া দেখা যায়। ৫ ও ৬-এর সঙ্গে সম্পর্ক মাঝামাঝি ধরনের। 

২ জন্মসংখ্যার উপর চাঁদের প্রভাব থাকায় এরা আবেগপ্রবণ ও শান্ত স্বভাবের হন। ১, ৩ ও ৬ সংখ্যার সঙ্গে এঁদের সম্পর্ক সাধারণত সুখের হয়। যদিও ৩ ও ৫-এর সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব, ৪, ৭ ও ৮ সংখ্যার মানুষের সঙ্গে প্রায়ই মতবিরোধ দেখা যায়। 

৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা বৃহস্পতির প্রভাবে উচ্চাকাঙ্ক্ষী ও লক্ষ্যভেদী হন। ১, ২ ও ৯ সংখ্যার সঙ্গে তাঁদের সম্পর্ক দৃঢ় হয়। তবে ৭ ও ৮-এর সঙ্গে সংঘাতের সম্ভাবনা বেশি। ৪, ৫ ও ৬-এর সঙ্গে ঝামেলা থাকলেও সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় না। 

৪ জন্মসংখ্যার মানুষ রাহুর প্রভাবে স্বাধীনচেতা ও নিজস্ব নিয়মে চলতে পছন্দ করেন। ৫, ৬ ও ৮ সংখ্যার সঙ্গে তাঁদের সম্পর্ক বেশ ভাল হয়। কিন্তু ১, ২ ও ৭ সংখ্যার সঙ্গে মানসিক দূরত্ব ও অশান্তি লেগেই থাকে। ৩ ও ৯-এর সঙ্গে সম্পর্ক চলে সমঝোতার ভিত্তিতে। 

৫ জন্মসংখ্যা বুধের দ্বারা প্রভাবিত হওয়ায় এরা যোগাযোগে দক্ষ ও কথাবার্তায় সমস্যার সমাধান করতে চান। ১, ৩, ৬ ও ৯ সংখ্যার সঙ্গে সম্পর্ক মসৃণ হয়। তবে ৪ ও ৭ সংখ্যার মানুষের সঙ্গে মতের অমিল প্রকট হয়। ২ ও ৮-এর সঙ্গে সম্পর্ক মোটামুটি। 

৬ জন্মসংখ্যার উপর শুক্রের প্রভাব থাকায় এরা সংবেদনশীল ও রুচিশীল হন। ২, ৩, ৫ ও ৯ সংখ্যার সঙ্গে সম্পর্ক মধুর হয়। ৭ ও ৮-এর সঙ্গে মানিয়ে চলা কঠিন হলেও ১ ও ৪-এর সঙ্গে ঝামেলা সত্ত্বেও সম্পর্ক টিকে যায়। 

৭ জন্মসংখ্যার মানুষ কেতুর প্রভাবে রহস্যময় প্রকৃতির হন। ১, ৩ ও ৫ সংখ্যার সঙ্গে তাঁদের সংঘাত বেশি দেখা যায়। তবে ২, ৪ ও ৮ সংখ্যার মানুষকে এঁদের উপযুক্ত সঙ্গী বলা হয়। ৬ ও ৯-এর সঙ্গে সম্পর্ক চলে মাঝামাঝি পথে। 

৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা শনির প্রভাবে নিয়মনিষ্ঠ ও কঠোর মানসিকতার হন। ১, ৩ ও ৯ সংখ্যার সঙ্গে তাঁদের সম্পর্ক ভাল হয় না। ২ ও ৭-এর সঙ্গে ওঠানামা থাকলেও ৪, ৫ ও ৬ সংখ্যার সঙ্গে সম্পর্ক বেশ দৃঢ় হয়। 

৯ জন্মসংখ্যা মঙ্গলের দ্বারা প্রভাবিত। এঁরা পরিশ্রমী ও উদ্যমী হন। ১, ২ ও ৬ সংখ্যার সঙ্গে সম্পর্ক খুব ভাল হয়। তবে ৪, ৭ ও ৮-এর সঙ্গে মানিয়ে চলা কঠিন। ৩ ও ৫-এর সঙ্গে সম্পর্ক থাকে মাঝামাঝি পর্যায়ে। 

সংখ্যাতত্ত্ব জানায়, সম্পর্কের জটিল সমীকরণের পেছনে জন্মসংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও বাস্তব জীবনে বোঝাপড়া ও সহনশীলতাই শেষ কথা ।

আরও পড়ুন

২৭ শে অগস্ট লক্ষ্মীর কৃপায় কোন রাশির ভাগ্য খুলবে , কার সামনে আসবে নতুন চ্যালেঞ্জ
আগস্ট ২৭, ২০২৬

বৃহস্পতিবারের গ্রহ-নক্ষত্রের প্রভাবে কেমন কাটবে আজকের দিন

বুধের সকালে ভাগ্য খুলবে কার , আর কার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ ! জেনে নিন ২৬ শে অগস্টের শুভ যোগ
আগস্ট ২৬, ২০২৬

গণেশের আশীর্বাদে কোন রাশির জীবনে আসবে সুখবর

হনুমানজির আশীর্বাদে ভাগ্য বদলের নতুন ইঙ্গিত ! ২৫ শে অগস্ট কোন রাশির জীবনে আসছে সুখবর
আগস্ট ২৫, ২০২৬

জীবনের প্রতিটি ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ

সোমবারের সকালে বদলে যেতে পারে ভাগ্যের চাকা ! জানুন ২৪ শে অগস্ট মেষ থেকে মীনের কেমন কাটবে দিন
আগস্ট ২৪, ২০২৬

নতুন সপ্তাহের শুরুতে কারও জীবনে আসবে সাফল্য জেনে নিন 

রবিবার সকালেই মিলবে সুখবর ! ২৩ শে অগস্ট কোন রাশির দিন হতে চলেছে বিশেষ
আগস্ট ২৩, ২০২৬

আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন এক নজরে

শনির কৃপায় কোন রাশির ভাগ্যে রয়েছে বিশেষ যোগ ! জানুন ২২ শে অগস্ট কেমন কাটবে আপনার দিন
আগস্ট ২২, ২০২৬

দিনের শুরুতে জেনে নিন মেষ থেকে মীনের ভাগ্যফল

শুক্রবারের সকালে বদলাবে ভাগ্যের ছক , ২১ শে অগস্ট কোন রাশির জীবনে আসছে সুখবর
আগস্ট ২১, ২০২৬

শুক্রবারে শুক্রের প্রভাবে অর্থ আর সম্পর্কের ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ

লক্ষ্মীর আশীর্বাদে কোন রাশির ভাগ্যে রয়েছে শুভ যোগ , কার জন্য রয়েছে সতর্কতা
আগস্ট ২০, ২০২৬

মেষ থেকে মীনের দিন কেমন কাটতে পারে দেখে নিন

বুধবারের সকালে কার জীবনে আসবে খুশি ! কার ভাগ্যে আছে সাফল্য আর নতুন সুযোগ
আগস্ট ১৯, ২০২৬

জানুন আজ মেষ থেকে মীনের ভাগ্যে কী লেখা আছে

হনুমানজির বারে কার ভাগ্যে মিলবে শুভ যোগ ! জানুন কোন রাশির জন্য রয়েছে সতর্কবার্তা
আগস্ট ১৮, ২০২৬

জীবনের সমস্ত দিক থেকে কেমন কাটবে মঙ্গলবার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের