6a7c4329c6c8d_b5cbdf20-3d49-11f1-927e-91c7c731b172
আগস্ট ১২, ২০২৬ দুপুর ০৩:৪২ IST

জাপান ভ্রমণের দারুণ সুযোগ , ১০ দিনের ট্যুরে খরচ কত জানুন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জাপান ভ্রমণের ইচ্ছা থাকলে এবার সহজেই সেই স্বপ্ন পূরণ করতে পারেন পর্যটকরা। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC নিয়ে এসেছে বিশেষ জাপান ট্যুর প্যাকেজ। ৯ রাত ১০ দিনের এই সফরে জাপানের একাধিক জনপ্রিয় শহর ঘুরে দেখার সুযোগ মিলবে। বিমানযাত্রা থেকে হোটেলে থাকা সহ একাধিক সুবিধা প্যাকেজের মধ্যে রাখা হয়েছে।

জাপানের সংস্কৃতি, ইতিহাস, আধুনিক প্রযুক্তি সহ প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ থাকবে এই সফরে। ৬ ই সেপ্টেম্বর দিল্লি থেকে যাত্রা শুরু হবে। ১৫ ই সেপ্টেম্বর সফর শেষ করে দেশে ফেরার কথা রয়েছে। তবে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকা প্রয়োজন।

কীভাবে যাবেন ? 

এই সফরে দিল্লি থেকে বিমানে জাপানের টোকিও শহরে যাওয়া হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী যাত্রীদের নিয়ে যাওয়া হবে অল নিপ্পন এয়ারওয়েজে। বিমানযাত্রা হবে ইকোনমি ক্লাসে। জাপানে পৌঁছনোর পর নির্ধারিত গাড়িতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। পুরো সফরে ইংরেজি জানা গাইড পর্যটকদের সঙ্গে থাকবেন।

ট্যুর প্যাকেজ ডিটেলস - 

• ৬ ই সেপ্টেম্বর দিল্লি থেকে জাপানের উদ্দেশে বিমানে যাত্রা শুরু হবে। ১৫ ই সেপ্টেম্বর সফর শেষ করে দেশে ফেরার কথা রয়েছে।

• টোকিও, হাকোনে, নাগোয়া, কিয়োটো, ওসাকা, নারা সহ একাধিক জায়গা ঘুরে দেখানো হবে। জাপানের বিখ্যাত মন্দির, পার্ক, মিউজিয়াম সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ থাকবে।

• মাউন্ট ফুজি, ওয়াকুদানি ভ্যালি, আরাশিয়ামা ব্যাম্বু ফরেস্ট সহ নানা দর্শনীয় স্থান থাকছে সফরের তালিকায়। হাকোনে রোপওয়ে সহ ক্রুজ সফরের সুযোগও মিলবে।

• শিন-ওসাকা থেকে হিরোশিমা পর্যন্ত বুলেট ট্রেনে যাত্রা এই সফরের অন্যতম আকর্ষণ। জাপানের ইতিহাস, সংস্কৃতি সহ আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে।

• ইকোনমি ক্লাসের বিমানযাত্রা, ৪ তারা হোটেলে থাকা, খাবার, ট্যুরিস্ট ভিসা সহ একাধিক সুবিধা প্যাকেজে থাকছে। ইংরেজি জানা গাইড সহ প্রয়োজনীয় ভ্রমণ পরিষেবার ব্যবস্থাও থাকবে।

কত খরচ পড়বে ? 

একটি ঘরে তিন জন থাকলে মাথাপিছু খরচ ৩,৪৫,৯৯৯ টাকা। একটি ঘরে দুজন থাকলে মাথাপিছু খরচ ৩,৪৯,৯৯৯ টাকা। কোনও পর্যটক একা ঘরে থাকলে খরচ হবে ৪,৭৩,৯৯৯ টাকা। শিশুর ক্ষেত্রে মাথাপিছু খরচ ২,৯২,৪৯৯ টাকা। অর্থাৎ থাকার ধরন অনুযায়ী প্যাকেজের দাম বদলাবে।

কোথায় কোথায় ঘোরানো হবে ?

এই সফরে টোকিও, হাকোনে, হামামতসু, ওসাকা, নারা, হিরোশিমা সহ একাধিক শহর ঘোরানো হবে। পাশাপাশি জাপানের মন্দির, পার্ক, মিউজিয়াম, পাহাড়ি এলাকা, বনভূমি সহ নানা দর্শনীয় স্থান দেখা যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বুলেট ট্রেনে যাত্রা। জাপানের স্থানীয় সংস্কৃতি কাছ থেকে দেখার সুযোগও মিলবে।

প্যাকেজের মধ্যে ফোর স্টার হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। খাবার, দর্শনীয় স্থান ঘোরা, জাপানের ট্যুরিস্ট ভিসা, ট্রাভেল ইনসিওরেন্স সহ প্রয়োজনীয় কয়েকটি পরিষেবা প্যাকেজের অংশ। ৭০ বছরের কম বয়সি পর্যটকদের জন্য ট্রাভেল ইনসিওরেন্সের সুবিধা রাখা হয়েছে।

 

আরও পড়ুন

বাবা ভাঙ্গার ২০২৬ সাল নিয়ে চাঞ্চল্যকর দাবি ! বছর শেষের আগে কী ঘটতে পারে বিশ্বে
আগস্ট ১২, ২০২৬

যুদ্ধের আশঙ্কা ঘিরে ছড়াচ্ছে নানা জল্পনা

পাহাড়ের ডাকে দলমা ! জঙ্গল আর নীরবতায় মিলবে মনের শান্তি
আগস্ট ১১, ২০২৬

পাহাড়ি প্রকৃতির মাঝে দারুণ ছুটির ঠিকানা

১৮ হাজার টাকারও কমে গোয়া ভ্রমণ ! বিমানভাড়ার সঙ্গে একাধিক সুবিধা IRCTC এর প্যাকেজে
আগস্ট ১০, ২০২৬

কম খরচে বিমানপথে গোয়া ভ্রমণ

রহস্যে ঘেরা উজ্জয়িনীর মন্দির ! নাগপঞ্চমীর দিনেই পাওয়া যায় বিশেষ দর্শনের সুযোগ
আগস্ট ০৯, ২০২৬

বছরে একদিনের জন্য খোলা হয় উজ্জয়িনীর মন্দির

IRCTC এর নতুন প্যাকেজে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ! এক সফরেই তিন দেশ ভ্রমণের সুযোগ
আগস্ট ০৭, ২০২৬

১২ দিনের বিদেশ সফরে ঘোরা যাবে বিশেষ জনপ্রিয় পর্যটন কেন্দ্র

এক মন্দিরে পাঁচ রূপে মহাদেব ! শ্রাবণে মুর্শিদাবাদের বাঘডাঙ্গায় ভক্তদের ঢল
আগস্ট ০৫, ২০২৬

আঠারো শতকের প্রাচীন শিব মন্দিরে ভক্তদের ভিড়

জঙ্গলের মাঝে থাকার আলাদা ঠিকানা ! বর্ষায় ঘুরে আসুন উত্তরবঙ্গের রংগো গ্রামে
আগস্ট ০৪, ২০২৬

জলঢাকা নদীর ধারে পাহাড়ি প্রকৃতি মাঝে কাটবে ছুটি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের