6a75a64a6cd2d_WhatsApp Image 2026-08-07 at 14.50.46
আগস্ট ০৭, ২০২৬ দুপুর ০৩:৩১ IST

IRCTC এর নতুন প্যাকেজে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর ! এক সফরেই তিন দেশ ভ্রমণের সুযোগ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও খরচ আর পরিকল্পনার কারণে অনেকেই পিছিয়ে যান। এবার একসঙ্গে তিনটি দেশ ঘোরার সুযোগ নিয়ে এসেছে IRCTC। নতুন এই প্যাকেজে থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুর ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। ১২ দিনের এই সফরে থাকা, খাওয়া, যাতায়াত সহ একাধিক সুবিধা রাখা হয়েছে।

IRCTC এর এই বিশেষ বিদেশ সফরের নাম ‘বেস্ট অফ এশিয়া - থ্রি ইন ওয়ান’। ১১ রাত ১২ দিনের এই প্যাকেজে পর্যটকদের জন্য বিমান যাত্রা থেকে শুরু করে হোটেলে থাকা, খাবার, ঘোরা সহ একাধিক সুবিধা রাখা হয়েছে। ইন্দোর বিমানবন্দর থেকে শুরু হবে এই সফর। যাত্রাপথে থাইল্যান্ডের, মালয়েশিয়া, সিঙ্গাপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখানো হবে।

১. ট্যুরের বিস্তারিত তথ্য জেনে নিন -

এই প্যাকেজে থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঘোরানো হবে।

১. প্রথমে থাইল্যান্ডের পাটায়া আর ব্যাংকক ঘোরানো হবে। কোরাল আইল্যান্ড, গোল্ডেন বুদ্ধ মন্দির, সাফারি ওয়ার্ল্ড সহ বিভিন্ন স্থান দেখা যাবে।

২. এরপর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাতু কেভস, পুত্রজায়া, জেন্টিং হাইল্যান্ড আর পেট্রোনাস টুইন টাওয়ার্স ঘোরানো হবে।

৩. সফরের শেষ ধাপে সিঙ্গাপুরে সিটি ট্যুর, সেন্টোসা আইল্যান্ড, নাইট সাফারি, সিঙ্গাপুর ফ্লায়ার সহ জনপ্রিয় স্থান দেখানো হবে।

৪. পুরো সফরে তিন তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা, খাবার, স্থানীয় পরিবহণ আর ভ্রমণ সহায়তা প্যাকেজের মধ্যে থাকবে।

কীভাবে যাবেন?

এই বিদেশ সফরের যাত্রা শুরু হবে ইন্দোর বিমানবন্দর থেকে। পর্যটকদের জন্য বিমানে যাতায়াতের ব্যবস্থা করবে IRCTC। সফরের পুরো সময় নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হবে। হোটেলে থাকা, খাবার, স্থানীয় পরিবহণ সহ প্রয়োজনীয় বেশিরভাগ ব্যবস্থাই প্যাকেজের মধ্যে রাখা হয়েছে। এছাড়া ভ্রমণ বিমা আর প্রয়োজনীয় নথি সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে।

কত খরচ পড়বে?

এই সফরের প্যাকেজের খরচ নির্ভর করবে পর্যটক কী ধরনের থাকার ব্যবস্থা নিচ্ছেন তার ওপর। দুই বা তিনজন মিলে একই ঘরে থাকলে মাথাপিছু খরচ তুলনামূলক কম হবে। ডাবল বা ট্রিপল অকুপেন্সির ক্ষেত্রে মাথাপিছু প্রায় ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা খরচ হবে। একা থাকার ব্যবস্থা নিলে খরচ বেড়ে প্রায় ২ লক্ষ ১৭ হাজার ১০০ টাকা হবে। প্যাকেজের মধ্যে GST যুক্ত থাকলেও সরকারি নিয়ম অনুযায়ী টিসিএস আলাদা দিতে হতে পারে।

কবে থেকে শুরু হবে ?

IRCTC এর এই বিশেষ বিদেশ সফর শুরু হবে আগামী ১০ই অগস্ট থেকে। ১১ রাত ১২ দিনের এই যাত্রায় পর্যটকদের থাইল্যান্ড, মালয়েশিয়া আর সিঙ্গাপুর ঘোরানো হবে। সফরের আগে পর্যটকদের পাসপোর্টের বৈধতা যাচাই করে নিতে হবে। ভারত ফেরার নির্ধারিত তারিখ থেকে অন্তত ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকা জরুরি।

আরও পড়ুন

জাপান ভ্রমণের দারুণ সুযোগ , ১০ দিনের ট্যুরে খরচ কত জানুন
আগস্ট ১২, ২০২৬

জাপান ঘুরে দেখার সুযোগ থাকছে IRCTC এর প্যাকেজে

বাবা ভাঙ্গার ২০২৬ সাল নিয়ে চাঞ্চল্যকর দাবি ! বছর শেষের আগে কী ঘটতে পারে বিশ্বে
আগস্ট ১২, ২০২৬

যুদ্ধের আশঙ্কা ঘিরে ছড়াচ্ছে নানা জল্পনা

পাহাড়ের ডাকে দলমা ! জঙ্গল আর নীরবতায় মিলবে মনের শান্তি
আগস্ট ১১, ২০২৬

পাহাড়ি প্রকৃতির মাঝে দারুণ ছুটির ঠিকানা

১৮ হাজার টাকারও কমে গোয়া ভ্রমণ ! বিমানভাড়ার সঙ্গে একাধিক সুবিধা IRCTC এর প্যাকেজে
আগস্ট ১০, ২০২৬

কম খরচে বিমানপথে গোয়া ভ্রমণ

রহস্যে ঘেরা উজ্জয়িনীর মন্দির ! নাগপঞ্চমীর দিনেই পাওয়া যায় বিশেষ দর্শনের সুযোগ
আগস্ট ০৯, ২০২৬

বছরে একদিনের জন্য খোলা হয় উজ্জয়িনীর মন্দির

এক মন্দিরে পাঁচ রূপে মহাদেব ! শ্রাবণে মুর্শিদাবাদের বাঘডাঙ্গায় ভক্তদের ঢল
আগস্ট ০৫, ২০২৬

আঠারো শতকের প্রাচীন শিব মন্দিরে ভক্তদের ভিড়

জঙ্গলের মাঝে থাকার আলাদা ঠিকানা ! বর্ষায় ঘুরে আসুন উত্তরবঙ্গের রংগো গ্রামে
আগস্ট ০৪, ২০২৬

জলঢাকা নদীর ধারে পাহাড়ি প্রকৃতি মাঝে কাটবে ছুটি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের