নিউজ ডেস্ক - বিশ্বের ধনকুবেরদের তালিকায় ফের অবিশ্বাস্য কীর্তি স্থাপন করলেন প্রযুক্তি দুনিয়ার সম্রাট ইলন মাস্ক। পৃথিবীর ইতিহাসে প্রথম ‘ট্রিলিয়নার’ বা ১ লক্ষ কোটি ডলারের সম্পত্তির মালিক হলেন তিনি। শেয়ার বাজারে তাঁর রকেট ও মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেস-এক্স’ পা রাখতেই এই নজিরবিহীন ম্যাজিক ঘটেছে। বর্তমানে স্পেস-এক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার যৌথ অংশীদারিত্বই মাস্ককে এই অনন্য উচ্চতায় পৌঁছে দিল।
প্রাথমিক পাবলিক অফার বা আইপিও (IPO) বাজারে আসতেই কোম্পানির শেয়ারের দর আকাশছোঁয়া হয়েছে। এই ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য মহলকে কার্যত চমকে দিয়েছে। শেয়ার বাজারে স্পেস-এক্সের আইপিও আসতেই প্রথম দিনে শেয়ারের মূল্য প্রায় ১১ শতাংশ লাফিয়ে ১৫০ ডলারে পৌঁছায়। পরবর্তীতে তা আরও বৃদ্ধি পেয়ে ১৭২ ডলারের গণ্ডি স্পর্শ করে। এর ফলে স্পেস-এক্সের সামগ্রিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২.১৮ ট্রিলিয়ন ডলার। ২০২১ সালেই অ্যামাজনের প্রধান জেফ বেজোসকে টপকে শীর্ষস্থান দখল করেছিলেন মাস্ক। তাঁর মূলধনের পরিমাণ এখন কল্পনাতীত। বর্তমানে স্পেস-এক্স ও টেসলা ছাড়াও নিউরোলিঙ্ক ও দ্য বোরিং কোম্পানির মতো প্রথম সারির সংস্থায় তাঁর একক আধিপত্য রয়েছে।
মূলত মঙ্গলে ১০ লক্ষ মানুষের স্থায়ী বাসস্থান বা কলোনি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মাস্কের। পাশাপাশি মহাকাশে সুবিশাল আকারের ডেটা সেন্টার স্থাপন করতে চান তিনি। একই সঙ্গে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিযোগী সংস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবসায় টেক্কা দেওয়ার লক্ষ্যও রয়েছে তাঁর। এই সব বড় স্বপ্নের জন্যই মাস্কের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল। আর সেই আর্থিক ঘাটতি মেটাতেই এই সংস্থাকে শেয়ার বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ, বিগত ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত এই মহাকাশ গবেষণা সংস্থাটিকে প্রায় ৮.৭ বিলিয়ন ডলারের বিশাল লোকসানের মুখ দেখতে হয়েছিল। এই বড় ধাক্কা সামাল দিতেই আইপিও বাজারে আনা হয়।
ভবিষ্যতের জীবনযাত্রা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন, 'আগামী দিনে মানুষের কাছে প্রথাগত টাকা-পয়সার কোনও বিশেষ গুরুত্ব বা মূল্য থাকবে না। এমনকি জীবনধারণের জন্য চাকরি করাটাও আর বাধ্যতামূলক থাকবে না। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ও হিউম্যানয়েড রোবটরা ভবিষ্যতে উৎপাদন ক্ষেত্রে কাজ করবে। তারা এতটাই দক্ষ ও পারদর্শী হয়ে উঠবে যে সমাজ থেকে দারিদ্র্য সম্পূর্ণ মুছে যাবে। ফলে মানুষের কাজ করাটা তখন রোজগারের তাগিদে হবে না। কাজ করাটা তখন কেবল একটি শখ বা অবসরের বিনোদনে পরিণত হবে'।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের