68ac31b597cdf_IMG-20250825-WA0095
আগস্ট ২৫, ২০২৫ দুপুর ০৩:২০ IST

ইলিশ খেলেই ঘোর বিপদ , জিভ সামাল দিতে শিখুন , বিশেষজ্ঞদের মতামত জানুন, সতর্ক থাকুন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্ষার মানেই যেন ইলিশ উৎসব। ইলিশ ভালবাসে না এমন মানুষ হয়তো কমই আছে। বর্ষায় খিচুড়ির পাতে ইলিশ ভাজা হোক কিংবা গরম ভাতে সর্ষে ইলিশ , কব্জি ডুবিয়ে উপভোগ করেন সকলেই। তবে এবার সাবধানতা অবলম্বন করুন। কারণ অতিরিক্ত ইলিশ খাওয়ার পর আপনি ডেকে আনতে পারেন সমূহ বিপদ। বিশেষজ্ঞদের মতামত জেনে এবার সতর্ক থাকুন।

বিশেষজ্ঞদের মতে ইলিশ শুধু স্বাদ সহ পুষ্টিগুণে অত্যন্ত সমৃদ্ধ। তবে কিছু লোকের এই মাছ এড়িয়ে চলা উচিত কারণ এটি রক্তে কোলেস্টেরল সহ সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। আসুন জেনে নেওয়া যাক ইলিশ মাছের কিছু গুণ সহ পার্শ্বপ্রতিক্রিয়া।

ইলিশের পুষ্টিগুণ -

১০০ গ্রাম ইলিশ মাছে গড়ে পাওয়া যায়  প্রায় ৩০০–৩২০ ক্যালোরি। প্রোটিন থাকে ১৮–২০ গ্রাম। ফ্যাটের পরিমাণ ২৫–২৮ গ্রাম। ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড।।
উচ্চমাত্রায় ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন।


ইলিশ মাছের পার্শ্বপ্রতিক্রিয়া -

বিশেষজ্ঞরা মনে করেন যাদের অ্যালার্জি বা গ্যাসের সমস্যা আছে তাদের ইলিশ থেকে দূরে থাকা উচিত। অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা নেটওয়ার্ক ইন্ডিয়া অনুসারে, অনেকের ক্ষেত্রেই ইলিশ খাওয়ার ফলে শ্বাসকষ্ট, আমবাত, নাক দিয়ে জল পড়া, ক্রমাগত হাঁচি, পেট ফাঁপা, ত্বকে জ্বালাপোড়া সহ ফোঁড়া হতে পারে। এছাড়াও, অন্তঃসত্ত্বা কিংবা সদ্য মায়েদেরও ইলিশ মাছ এড়িয়ে চলাই ভাল। একান্তই খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভাল।

বিশেষজ্ঞরা আরও বলছেন, হাঁপানির সমস্যা যাদের রয়েছে তাদের ইলিশ মাছ খাওয়া উচিত নয়। তাদের সংযোজন, ইলিশ মাছে ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি। তাই যারা উচ্চ কোলেস্টেরল বা ফ্যাটজনিত সমস্যায় ভুগছেন, তাদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এছাড়া ছোট কাঁটার কারণে শিশুদের খাওয়ানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। তেমন হলে না দেওয়াই বুদ্ধিমত্তার পরিচয় হবে।

ইলিশ মাছের কিছু গুণ -


ইলিশে থাকা ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ও রক্ত সঞ্চালন ভাল করে। ওমেগা–৩ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্যও বিশেষ উপকারী। ইলিশ মাছ জয়েন্টের ব্যথা উপশমেও সাহায্য করে। এটি আপনার চোখকেও সুস্থ রাখে। ইলিশ মাছ ভিটামিন এ সমৃদ্ধ, যা রাতকানা রোগ নিরাময়ে সাহায্য করে।

ইলিশে উপস্থিত ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়কে মজবুত করা সহ দাঁতের গঠন ভালো রাখে।ইলিশে থাকা ভিটামিন এ ও ই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সঠিক পরিমাণে ইলিশ খেলে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক সহ চোখের বিকাশে সহায়ক হয়। ইলিশ মাছ আপনার ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, হাঁপানিতে আক্রান্ত শিশুরা ইলিশ মাছ খেলে উপকার যায়।

আরও পড়ুন

শিশুর সর্দি-কাশিতে কাফ সিরাপেই বিপদ ! ৪ বছরের নীচে কম্বিনেশন ওষুধে কেন্দ্রের কড়া নিষেধ
আগস্ট ২৫, ২০২৬

সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম

চিনির দাম বৃদ্ধিতে বাড়ছে বিকল্পের খোঁজ , রান্নায় মিষ্টি স্বাদ আনবে এই ৫ উপাদান
আগস্ট ২২, ২০২৬

উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা

আইফোনে লুকিয়ে জমছে আপনার যাতায়াতের তথ্য , সহজেই বন্ধ করুন এই ফিচার
আগস্ট ২২, ২০২৬

কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি

দুধের প্যাকেটের রং দেখেই বুঝুন ফ্যাটের হিসাব , কোন দুধ আপনার জন্য সঠিক
আগস্ট ২১, ২০২৬

প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন

রিল স্ক্রল করতে করতেই বিপদ? মস্তিষ্ক নিয়ে গবেষণায় মিলল চমকে দেওয়ার মতো তথ্য
আগস্ট ২০, ২০২৬

অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও

দামি সুপারফুড নয় , রান্নাঘরের বেশ কিছু খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরক্ষার শক্তি
আগস্ট ২০, ২০২৬

ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম

রান্নাঘরের হলুদেই বড় বিপদ ! জানুন নকল মশলা চেনার সহজ কৌশল
আগস্ট ১৯, ২০২৬

ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন

প্রিমিয়াম ছাড়াই ৭ লক্ষের বিমা ! চাকরিজীবীরা EPF এর এই সুবিধা কীভাবে পাবেন
আগস্ট ১৯, ২০২৬

নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত

সরকারি নির্দেশে পোস্ট সরালে কারণ জানাবে এক্স ! বড় ঘোষণা ইলন মাস্কের
আগস্ট ১৭, ২০২৬

সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা

ফোন চার্জে এই ১০ ভুলেই কমতে পারে ব্যাটারির আয়ু , এখনই বদলান অভ্যাস
আগস্ট ১৭, ২০২৬

ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের