নিজস্ব প্রতিনিধি , ক্যানবেরা - অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুকহানার ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ইহুদিদের পবিত্র ‘হানুকা’ উৎসব চলাকালীন নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যার ঘটনায় জড়িত দুই ঘাতক সম্পর্কে বিস্তারিত প্রকাশ করল অস্ট্রেলিয়ার পুলিশ। হামলাকারীরা পিতা - পুত্রের যোগসূত্র আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গেও মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের পুলিশ কমিশনার মার লানিয়ন সোমবার সাংবাদিক বৈঠকে জানান, এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন মাত্র দুজন সাজিদ আক্রম এবং তার ২৪ বছরের পুত্র নবিদ আক্রম। গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা সম্ভবত পাকিস্তানের নাগরিক অথবা পাক বংশোদ্ভূত, পরে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। রবিবার বিকেলে বন্ডি সমুদ্রসৈকতে ইহুদি সম্প্রদায়ের মানুষ হানুকা উৎসব উদযাপনে জড়ো হয়েছিলেন। সেই ভিড় লক্ষ্য করেই আচমকা হামলা চালায় পিতা-পুত্র। মাত্র ১০ মিনিটের মধ্যেই গুলিতে ঝরে যায় ১৫টি প্রাণ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে দুটি বিস্ফোরক উদ্ধার করা হয়, যেগুলি পরে নিষ্ক্রিয় করা হয়েছে। হামলাকারীদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা। পাশাপাশি জানা গেছে, সাজিদ আক্রমের নামে বৈধভাবে ছটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল এবং হামলায় সেই সব অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে পুলিশের অনুমান।
পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজিদ আক্রমের। তার পুত্র নবিদ আক্রম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছেন অন্তত ৪০ জন, যার মধ্যে দুজন পুলিশ আধিকারিকও। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে প্রশাসন।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের