নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – হোয়াইট হাউসের সামনে তাণ্ডবলীলা চালায় এক বন্দুকবাজ। রক্তাক্ত হন ২ ন্যাশনাল গার্ড। ১ জনের মৃত্যু হয়েছে। অপরজন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ১৯ দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন তিনি।
আমেরিকার নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা প্রদানকারী সংস্থা ইউএসসিআইএস-এর ডিরেক্টর জোসেফ এডলো জানিয়েছেন, “নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের অতিরিক্ত সাবধানতার সঙ্গে কাজ করবেন আধিকারিকরা। গ্রিন কার্ডের জন্য আবেদন করলে, যাঁদের কাছে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করার গ্রিন কার্ড রয়েছে, তাঁদেরও পরিচয়, জন্মস্থান, অতীতে করা অপরাধের তালিকা খতিয়ে দেখা হবে।“
আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী সংস্থা হোমল্যান্ড সিকিয়োরিটির তরফ থেকে জানানো হয়েছে, যে ১৯ টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড পুনর্মূল্যায়ন করা হবে, সেই দেশগুলি হল - আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো, ইকোয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিয়োন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।
উল্লেখ্য, হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র ২ টি ব্লক দূরে আচমকা ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে এলোপথাড়ি গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় যুবক। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২ ন্যাশনাল গার্ড। পাল্টা গার্ডের গুলিতে আহত হন অভিযুক্ত। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ জন ন্যাশনাল গার্ড। আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁরা ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য।
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রহমানউল্লাহ লাকনওয়াল। আফগানিস্তানের বাসিন্দা। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, “এটি একটি পরিকল্পিত হালমা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।“ এফবিআই-এর ডিরেক্টার কাশ প্যাটেল জানিয়েছেন, “গুলিবিদ্ধ হয়েছেন দুই ন্য়াশনাল গার্ড। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।“
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের