নিজস্ব প্রতিনিধি, ঢাকা – বুধবার নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু যুবক অমৃত মন্ডলকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনাকে সাম্প্রদায়িক হামলা নয় বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। হিন্দু যুবক অমৃত ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে ইউনুস সরকার। পাশাপাশি অমৃত অপরাধমূলক কাজকর্মে যুক্ত বলে অভিযোগ ইউনুসের।
বুধবার রাজবাড়ির পাংশা উপজেলায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামের এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে মারা হয়। ওই যুবকের বয়স ২৯ বছর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। রাত ২টো নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মহম্মদ ইউনুসের প্রেস উইং থেকে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, এক সহযোগীকে নিয়ে অমৃত মন্ডল ওরফে সম্রাট চাঁদা তুলতে এলাকায় যান। সম্রাট নাকি চাঁদা নিয়ে জুলুম করছিলেন। তখনই বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষ হয়। অমৃত মণ্ডল ওরফে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল ও ১ টি পাইপগান সহ আটক করেছে পুলিশ।
ইউনুস সরকারের দাবি, নানারকম অপরাধমূলক কাজকর্মে যুক্ত অমৃত মন্ডল। তাঁর বিরুদ্ধে ২০২৩ সালে খুন এবং চাঁদা নিয়ে জুলুম সহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে নাকি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দেশবাসীর কাছে ইউনুস সরকারের আবেদন, “বিভ্রান্তিকর, উসকানিমূলক প্রচার থেকে বিরত থাকুন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার যে কোনও অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে।”
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের