নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - গর্ভবতী অবস্থায় সংস্থার নির্মম অত্যাচার। সাধারণত এমন অবস্থায় ওয়ার্ক ফ্রম হোমের আবেদন মঞ্জুর করা হয়। তবে এক্ষেত্রে করা হয়নি। জোর করে অফিস যাওয়ার জন্য বাধ্য করা হয় মহিলাকে। গর্ভাবস্থা অবস্থায় টানা মানসিকসহ শারিরীক ধকলের জেরে প্রসবের পরই মৃত্যু হয় সন্তানের। ঘটনায় সংসার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল আদালত। সন্তানহারা মাকে ২১১ কোটি টাকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
সূত্রের খবর , ঘটনাটি ২০২১ সালের। আমেরিকার ওহায়ো শহরে টোটাল কোয়ালিটি লজিস্টিক নামে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন চেলসি ওয়ালস নামে এক তরুণী। গর্ভাবস্থা অবস্থায় একাধিক সমস্যা ধরা পড়েছিল মহিলার। এরপর তাকে চিকিৎসকদের তরফে বাড়িতে থেকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। সেই নির্দেশের পর সংস্থার কাছে ওয়ার্ক ফ্রম হোমের আবেদন জানান ওই মহিলা। যা খারিজ করে দেওয়া হয়। উল্টে জানানো হয় না এলে বেতন কাটা যাবে। এরপরই পেটের জ্বালায় চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে ২১ সপ্তাহের গর্ভাবস্থা অবস্থায় অফিস যাচ্ছিলেন।
এরপর ২৪ শে ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের আগেই প্রসব যন্ত্রণা ওঠে মহিলার। সন্তান প্রসব করলেও মাত্র দেড় ঘণ্টা পর মায়ের কোলেই মৃত্যু হয় নবজাতকের। তরুণীর আইনজীবীর দাবি অনুযায়ী, নির্ধারিত সময়ের ১৮ সপ্তাহ আগে সন্তান প্রসব করেন তরুণী। ঘটনায় সংস্থাকে দায়ী করা হয়। সবকিছু বিচার বিবেচনা করে আমেরিকার হেমিল্টন কাউন্টি কোর্ট জানায়, তরুণীর সন্তানের মৃত্যুর জন্য দায়ী ওই সংস্থা। এরপরই সংস্থাকে ২১১ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ৯০ শতাংশ ওই সংস্থাকেই দায়ী করেছে আমেরিকার আদালত।
দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মহসিন নকভি, শাহবাজ সরকারের উপর বাড়ছে চাপ
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের