নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - গত ৩ জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ একাধিক জায়গায় বোমাবর্ষণ করে মার্কিন সেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। এবার গ্রিনল্যান্ড হামলার ছক কষছেন ট্রাম্প। সেনা বাহিনীকে ‘বিশেষ’ নির্দেশ দিয়েছেন তিনি। যদিও হামলা চালাতে নারাজ সেনা আধিকারিকদের একাংশ।
সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই গ্রিনল্যান্ডে হামলা চালানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেনা আধিকারিকেরা তা আটকাতে বারবার প্রেসিডেন্টের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। কখনও তাঁকে আটলান্টিক মহাসাগরে রুশ জাহাজের আনাগোনার কথা বলা হচ্ছে। কখনও ইরানে হামলার চালানোর জন্য বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে।
এদিন ট্রাম্প বলেন, “গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করব।” যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকের দাবি, গ্রিনল্যান্ড দখলের বার্তা দিচ্ছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন। পাল্টা তোপ দাগেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। এই আবহে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন, জার্মানির মতো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি।
উল্লেখ্য, সেনাবাহিনী ১৯৫২ সালের ‘রুল অফ এনগেজমেন্ট’ অনুযায়ী, বিদেশি সেনা দেখা মাত্রই কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গুলি চালানোর নির্দেশ দিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। যা এখনও পর্যন্ত কার্যকর রয়েছে বলে জানিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। আমেরিকাকে কড়া ভাষায় ডেনমার্কের হুঁশিয়ারি, “গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনমার্কের সেনা আগে গুলি চালাবে, পরে কথা হবে।”
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের নিয়ন্ত্রণে রয়েছে। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বৈদেশিক নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট এবং তাঁর টিম। প্রয়োজনে সেনাও নামানো হবে। তার দায়িত্বে থাকবেন কমান্ডার-ইন চিফ।”
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের