নিজস্ব প্রতিনিধি, ইয়েমেন – সম্প্রতি ইয়েমেনে হামলা চালিয়ে হাউথি প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল ইজরায়েলি সেনা। এর কয়েক দিনের মধ্যেই ফের ইয়েমেনেতে বিমান হামলা চালাল ইজরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৫ জনের। গুরুতর আহত ১৩১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রাজধানী সানা, আল-জাওফে গোলাবর্ষণ করেছে ইজরায়েলি সেনা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর এবং হাসপাতাল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১৩১ জন। হাউথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, “ইজরায়েলের হামলার প্রতিরোধ করেছে হাউথিরা। তাদের বিমান লক্ষ্য করে বেশ কয়েকটি সারফেস-টু-এয়ার মিসাইল ছোড়া হয়েছে। তারপর তড়িঘড়ি সেগুলি ফিরে যায়।“
সম্প্রতি ইয়েমেনে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। এই হামলার জেরে মৃত্যু হয় হাউথি নিয়ন্ত্রিত সানা এলাকার প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও তাঁর একাধিক মন্ত্রীর। উল্লেখ্য, চলতি বছরের ৬ মে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা ও হাউথিদের মধ্যে। যুদ্ধ বন্ধের ঘোষণা করে দুই পক্ষই। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। সেই সময় হাউথিদের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল, এই চুক্তি মানবে না ইজরায়েল। বস্তুস্ত হচ্ছেও তাই।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের