নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারবার গ্যাস অম্বল, বুক জ্বালার জন্য সাধারণত খবরকে দায়ী করি আমরা, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সমস্যার মূল অন্য জায়গায়। গবেষণা দেখা গেছে, দীর্ঘদিনের অ্যাসিডিটির অন্যতম প্রধান কারণ নিয়মিত মানসিক চাপ, উদ্বেগ ও দুশ্চিন্তা।

বিশেষজ্ঞদের মতে, কাজের চাপ, অনিদ্রা, মানসিক অস্থিরতা এসব মিলেই হজমতন্ত্র দুর্বল হয়। বারবার অ্যাসিডিটি হওয়া ভবিষ্যতে বড় ধরনের গ্যাস্ট্রিক সমস্যার ইঙ্গিত হতে পারে। উদ্বেগ বাড়লে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমতে থাকে। ক্ষতিকর জীবাণু বেড়ে গিয়ে তৈরি করে গ্যাস, বমিভাব, বুক জ্বালা। মানসিক উত্তেজনা পেটে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণ ঘটায়। ফলে ওষুধে সাময়িক আরাম মিললেও মূল সমস্যা থেকে যায়।

এই সমস্যার সমাধান জানাচ্ছেন বিশেষ্যজ্ঞরা। তাদের মতে , প্রতিদিন চাপ যতটা পরিমাণ কমানো যায়, সকালে কুসুম গরম জল পান করলে তা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। পর্যাপ্ত ঘুম আবশ্যক। তেলেভাজা, ফাস্টফুড, অতিরিক্ত মশলাদার খাবার না খাওয়াই শ্রেয়। রোজকার ডায়েটে টক দই রাখুন। খাবার শেষে অন্তত ১০–১৫ মিনিট হাঁটুন।

দৈনন্দিন জীবনের রুটিনে সামান্য পরিবর্তন আসলেও সুস্থতা জরুরী। নিয়মিত ব্যায়ামের প্রয়োজন সঙ্গে পরিমিত জল খেতে হবে। খাবারের পরিবর্তন সুস্থতার মূল চাবিকাঠি।
কল্যাণী মেডিক্যাল কলেজের গবেষণায় ৯৬ শতাংশ নির্ভুলতা, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায়ও হতে পারে কার্যকর
কাঁচা খেলে বাড়তে পারে সংক্রমণ, হজমের সমস্যা ও নানা রোগের ঝুঁকি, সতর্ক করলেন চিকিৎসক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...