নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কয়েকদিন পরেই ২৫শে ডিসেম্বর! এই উৎসবকে সামনে রেখে ব্যস্ততার শেষ নেই দক্ষিণ ২৪ পরগণা জেলার গঙ্গাসাগরের ধসপাড়ার বাসিন্দা রাধারানী দাসের। এক চিলতে মাটির ঘর থেকেই কেক তৈরি করে তিনি সংসার চালাচ্ছে।

নিজের হাতের দক্ষতায় তৈরি নানা স্বাদের কেক ইতিমধ্যেই এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। নিজের ব্যবসা সম্পর্কে রাধারানী জানিয়েছেন ," ক্রেতাদের অর্ডার অনুযায়ী তাজা ও সুস্বাদু কেক তৈরি করি। ক্রেতাদের সুবিধার কথা ভেবে চালু করেছি হোম ডেলিভারির পরিষেবাও। এর মাধ্যমে সুন্দরবনের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করে তুলতে চাই। সেই লক্ষ্যেই আগ্রহী মহিলাদের কেক তৈরির কাজ শেখাতে চাই। যারা এই কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন।

সব মিলিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নিতে এবং নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে দিনরাত এক করে কাজ করে চলেছেন রাধারানী দাস। তাঁর এই উদ্যোগ একদিকে যেমন উৎসবের মিষ্টি চাহিদা মেটাচ্ছে, তেমনি অন্যদিকে এলাকার বহু মহিলার কাছে স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছে।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের