নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সত্তর পেরিয়েও তার ত্বকের দীপ্তি, নাচের ছন্দ কিংবা চোখের উজ্জ্বলতা একটুও ম্লান হয়নি। হেমা মালিনী—বলিউডের স্বপ্নসুন্দরী, আজও সেই মঞ্চে সমান সাবলীল। ৭৭ বছর বয়সেও যাঁকে দেখে সময় থমকে দাঁড়ায়, তাঁর ফিটনেস রহস্য যেন এক জীবন্ত অনুপ্রেরণা।

হেমা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর সৌন্দর্য ও সতেজতার মূল চাবিকাঠি লুকিয়ে আছে শৃঙ্খলায়। বছরের পর বছর একই রুটিনে নিজেকে বেঁধে রেখেছেন তিনি—ডায়েট, ব্যায়াম আর মানসিক শান্তির নিখুঁত মিশেলে।

দিনের শুরু হয় এক পেয়ালা চা দিয়ে—কিন্তু সে চা কোনও সাধারণ চা নয়। দুধে কেশর মিশিয়ে তৈরি হয় তাঁর সকালের সেই বিশেষ পানীয়। সঙ্গে থাকে কিছু বিস্কুট। সকালে জলখাবারে হালকা, নিরামিষ ও কম তেল-মশলার খাবারই তাঁর পছন্দ—ইডলি বা ফলমূল। ভাজাভুজি একেবারেই না। রবিবারে খানিকটা বাড়তি সুখের ছোঁয়া—দই দিয়ে পনির পরোটা। তবে সপ্তাহের দুই দিন, সোমবার ও শুক্রবার তিনি উপোস রাখেন।

উপোসের দিনগুলিও কিন্তু ফাঁকা পেটে কাটে না। হেমা খেয়ে থাকেন নুন ছাড়া পনির, কলা ও কমলালেবুর রস—দেহে শক্তি জোগাতে, আবার অতিরিক্ত ক্যালোরির ফাঁদে না পড়তে। তাঁর খাদ্যতালিকায় আমিষের কোনও স্থান নেই। ছোটবেলা থেকেই নিরামিষভোজী, আর এখন সেটাই জীবনদর্শন। গুজরাতি ও দক্ষিণ ভারতীয় খাবার তাঁর প্রিয়—বিশেষ করে কাড়ি পকোরা আর রসম। তিনি বলেন, “গুজরাতি কাড়ি হোক বা দক্ষিণী রসম, দুই-ই আমার প্রিয়। রুটি খেলে ভাত খাই না, আবার ভাত খেলে রুটি নয়—ভারসাম্যই মূল কথা।”

শুধু খাবারের নিয়ন্ত্রণ নয়, শরীরচর্চাও তাঁর প্রতিদিনের অভ্যাস। নাচ তার প্রাণ—যে নাচের মাধ্যমেই তিনি আজও ফিট, নমনীয় ও মানসিকভাবে সতেজ। নিয়মিত ভরতনাট্যম অনুশীলন করেন, সঙ্গে যোগাসনও। তাঁর বিশ্বাস, নাচ আর যোগ একসঙ্গে শরীর ও মনকে যেমন সচল রাখে, তেমনি জীবনের প্রতি ভালোবাসাও বাড়িয়ে দেয়।

হেমা মালিনীর জীবনধারা প্রমাণ করে—বয়স নয়, আসল শক্তি লুকিয়ে আছে নিয়ম আর আত্মনিয়ন্ত্রণে। ঝলমলে পর্দার আড়ালে তিনি এক শৃঙ্খলাপূর্ণ জীবনের প্রতীক। আজকের প্রজন্ম যেখানে চটজলদি ফিটনেস ট্রেন্ডের পেছনে ছুটছে, সেখানে হেমার জীবন শেখায়— নিয়মানুবর্তিতা ও সংযমই হল দীর্ঘদিন তারুণ্য ধরে রাখার আসল মন্ত্র।

তিনি যেন নিজের জীবনের মাধ্যমে বলছেন—সৌন্দর্য মাপা যায় না আয়নায়, বরং তা প্রতিফলিত হয় জীবনযাপনের ছন্দে। আর সেই ছন্দেই আজও নাচেন বলিউডের চিরসুন্দরী—হেমা মালিনী।
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
গাড়িচালক বাবার সীমিত আয়ের সংসারে তন্বীর অভাবনীয় স্বপ্ন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা
ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের