নিজস্ব প্রতিনিধি, কাবুল – বৃহস্পতিবার গভীর রাতে কাবুলে হামলা চালাল পাকিস্তান। দুবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কাবুল। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাচক্রে, আফগান তালিবান নেতা তথা সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের আবহে হামলা চালানোর ঘটনা ঘটল।
পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান বা ড্রোন হামলার কারণে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ঘটনার তদন্ত চলছে, তবে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং সবকিছু ঠিক আছে।“ সূত্রের খবর, পাকিস্তানি তালিবান (টিটিপি) নেতা নূর ওয়ালি মাসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান।
বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, কাবুলে ঘাঁটি রয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহী বাহিনীর। ওই ঘাঁটিগুলিকে নিশানা করেছে পাক বায়ুসেনা। যদিও পাকিস্তানের বিমান হামলার কথা অস্বীকার করেছেন তালিবান কর্মকর্তারা। উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের