6a103ca4888a1_WhatsApp Image 2026-05-22 at 16.50.28
মে ২২, ২০২৬ বিকাল ০৫:০৭ IST

দুবার ব্যর্থতা, তবুও হার মানেনি ! ছত্তিশগড়ের প্রথম মহিলা IPS অফিসার হয়ে ইতিহাস গড়ল অঙ্কিতা শর্মা

নিজস্ব প্রতিনিধি , ছত্তিশগড় - UPSC পরীক্ষার স্বপ্ন পূরণ করতে গিয়ে বহু পরীক্ষার্থী মাঝপথেই থেমে যায়। ব্যর্থতা, মানসিক চাপ, অনিশ্চয়তা অনেক সময় ভেঙে দেয় তাদের আত্মবিশ্বাস। তবে কেউ কেউ সেই কঠিন সময়কেই নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিয়ে এগিয়ে চলে। তেমনই এক লড়াইয়ের নাম হল অঙ্কিতা শর্মা। পরপর দুবার ব্যর্থ হওয়ার পরও যিনি নিজের স্বপ্ন ছাড়েননি। বরং জেদের জোরেই পৌঁছে গেছেন সাফল্যের শিখরে।

ছত্তিশগড়ের দুর্গ জেলার মেয়ে অঙ্কিতা ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। MBA তে গোল্ড মেডেল পাওয়ার পর বড় কর্পোরেট সংস্থায় কাজের সুযোগ আসে তার কাছে। কিন্তু চাকরির নিরাপদ জীবন নয়, দেশের জন্য কাজ করার স্বপ্নই তাকে নিয়ে আসে সিভিল সার্ভিসের পথে। সেই স্বপ্ন নিয়েই শুরু হয় UPSC পরীক্ষার কঠিন প্রস্তুতি।

প্রথমবার মেইনসে ব্যর্থতা, দ্বিতীয়বার প্রিলিমিনারিতে ধাক্কা, পরপর দুটি ব্যর্থতা সহজ ছিল না তার জন্য। দিল্লি ছেড়ে বাড়িতে ফিরে সেলফ স্টাডির মাধ্যমে প্রস্তুতি চালিয়ে যায় অঙ্কিতা। হতাশা কাটিয়ে নিজের ভুল শুধরে নতুন কৌশলে আবার পড়া শুরু করে সে। অবশেষে ২০১৮ সালে ২০৩ র‍্যাঙ্ক অর্জন করে তিনি ছত্তিশগড়ের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে ইতিহাস গড়েছে।

বর্তমানে ছত্তিশগড় ক্যাডারের সাহসী IPS অফিসার হিসেবে দায়িত্ব সামলাচ্ছে অঙ্কিতা শর্মা। নকশাল বিরোধী একাধিক সফল অভিযানে তাঁর ভূমিকা তাকে ‘লেডি সিংঘম’ এর পরিচিতি এনে দেয়। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য আর আত্মবিশ্বাস ধরে রাখলে যে কোনও স্বপ্নপূরণ সম্ভব। সেই অনুপ্রেরণাই জুগিয়েছে এই লড়াকু নারী অঙ্কিতা শর্মা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের