নিজস্ব প্রতিনিধি , বেইজিং - আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ মেটাতে হস্তক্ষেপ করেছে চীন। বৃহস্পতিবার থেকে চিনের শিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে শুরু হয়েছে শান্তি বৈঠক। সেই বৈঠকে আফগানিস্তানকে ৩ টি শর্ত দিয়েছে পাকিস্তান। যা একেবারেই মানতে নারাজ তালিবান সরকার। উল্টে আরও জটিল হয়েছে দুই দেশের সম্পর্ক।
প্রথম শর্তে বলা হয় , পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী কার্যকলাপ চালানো তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপিকে সরকারিভাবে জঙ্গি সংগঠন ঘোষণা করতে হবে পাকিস্তানকে। যার উত্তরে তালিবান সরকারের তরফে জানানো হয়েছে , টিটিপি পাকিস্তাণের আভ্যন্তরীণ বিষয়, এর দায়ভার আফগানিস্তানের উপর চাপিয়ে কোনো লাভ হবে না।
দ্বিতীয় শর্তে বলা হয়েছে , আফগানিস্তানের মাটি থেকে পুরোপুরি ধ্বংস করতে হবে টিটিপিকে। সবশেষে অর্থাৎ , তৃতীয়ত, তালিবান যে টিটিপির বিরুদ্ধে পদক্ষেপ করছে তার উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে। জবাবে আফগানিস্তানের তরফে বলা হয়েছে , নৃশংসভাবে ইচ্ছাকৃত সাধারণ মানুষকে হত্যা করেছে পাকিস্তান। এই মুহূর্তে শর্ত পেশ করার পর দুই দেশের শান্তি চুক্তি এখন শিকেয় উঠেছে।
উল্লেখ্য , গত ২১ শে ফেব্রুয়ারি আফগানিস্তানের নাঙ্গরহর-সহ পকতিকা প্রদেশের কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। যেই হামলায় মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। এরপর কাবুলের হাসপাতালেও নৃশংস হামলা চালানো হয়। যেখানে প্রাণ হারিয়েছিলেন ৪০০-এর বেশি মানুষ। নিহত হয়েছিলেন কমপক্ষে ২৫০। যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল , হাসপাতালে হামলা নয় সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিল তারা। ২৬০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডুরান্ড লাইনের অন্তত ৫৩ টি স্থানে সংঘর্ষ হয়েছে দুই দেশের।
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের