নিজস্ব প্রতিনিধি, নর্থ ক্যারোলিনা - ফের রক্তাক্ত মার্কিন মুলুক। এবার আমেরিকার এক রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত একাধিক। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ নর্থ ক্যারোলিনাতে। একটি রেস্তরাঁ লক্ষ্য করে বোট থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতী। গুলিবিদ্ধ হন ৭ জন। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। কোনওরকম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেই ৯১১ নম্বরে ফোন করে খবর দিতেও বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা নতুন নয়। তবে প্রথমবার নর্থ ক্যারোলিনায় গুলি চালানোর ঘটনা ঘটল।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...