696e073723306_WhatsApp Image 2026-01-19 at 3.57.17 PM
জানুয়ারী ১৯, ২০২৬ দুপুর ০৩:৫৯ IST

বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন, গ্রেফতার ৩, সরব মানবাধিকার সংগঠন

নিজস্ব প্রতিনিধি, গাজিপুর - ইউনুস জামানায় ৭১-এর রক্তাক্ত ইতিহাস ভুলতে বসেছে বাংলাদেশ। সোনার বাংলা জ্বলছে বিদ্বেষের আগুনে। বেলাগাম বর্বরতা বাংলাদেশে। প্রকাশ্যে ভারত বিদ্বেষ। মৌলবাদীদের তাণ্ডবে ছারখার সোনার বাংলা। ফের নৈরাজ্যের বাংলাদেশে এক হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজিপুরের কালীগঞ্জ উপজেলার বরাহনগরে। মৃত ব্যক্তির নাম লিটনচন্দ্র দাস। বয়স ৫৫ বছর। একটি হোটেল এবং একটি মিষ্টির দোকান রয়েছে লিটনের। শনিবার সকালে লিটনের মিষ্টির দোকানের কর্মচারী অনন্ত দাসের সঙ্গে বচসা বাধে এক খদ্দেরের। সেটাই থামানোর চেষ্টা করেন লিটন। তখনই তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। আচমকা লিটনের মাথায় বেলচা দিয়ে আঘাত করেন একজন। ঘটনাস্থলে লিটনকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ভবনে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ভবনের ভারপ্রাপ্ত চিকিৎসক জানান, লিটনকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যেই লিটনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল, স্বপন মিয়া, তার স্ত্রী মাজেদা বেগম ও ছেলে মাসুম মিঞা।

মানবাধিকার সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ এক প্রতিবেদনে জানিয়েছে, “গত ৪৮ দিনে, অর্থাৎ ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের দ্বারা অন্তত ১৬ জন সংখ্যালঘু হিন্দুকে হত্যা করা হয়েছে। অর্থাৎ, প্রতি তিন দিনে একজন হিন্দু নিহত হয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের এই চরম ঝুঁকিপূর্ণ অবস্থান এখন নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি।“

আরও পড়ুন

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
জুন ১১, ২০২৬

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

বিশ্বকাপের আগে বন্দুক হামলার আতঙ্ক! আর্জেন্টিনা-ইংল্যান্ড শিবিরের কাছেই জখম ৯
জুন ০৮, ২০২৬

লাইভ শো-তে চরম অশান্তি! সঞ্চালিকাকে 'হদ্দ বোকা' বলে মাইক ছুড়লেন ট্রাম্প
জুন ০৮, ২০২৬

৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, উপকূল জুড়ে চলছে সুনামি সতর্কতা
জুন ০৮, ২০২৬

মানবভ্রূণের জিন পরিবর্তনে যুগান্তকারী সাফল্য, চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত
জুন ০৬, ২০২৬

'ভারত-চিন ইস্যুতে হস্তক্ষেপ নয়'! দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান পুতিনের
জুন ০৬, ২০২৬

সন্তানদের সামনেই বিদেশিনীকে গণধর্ষণ, ২ দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল উচ্চ আদালত
জুন ০৪, ২০২৬

বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ১১ আবাসিকের
জুন ০৪, ২০২৬

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...