নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি চালিয়ে হামলা বন্দুকবাজের। রক্তাক্ত ন্যাশনাল গার্ড। বাইডেন জমানায় আমেরিকায় প্রবেশ করে হামলাকারী। এই তথ্য প্রকাশ্যে আসতেই জো বাইডেনকে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, “বাইডেনের জমানায় আমেরিকায় আসা প্রত্যেক আফগান নাগরিকের পরিচয় খুঁটিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত হবে। এই নির্মম ঘটনায় আমি স্তম্ভিত এবং মর্মাহত। যে পশু এমন ঘটনা ঘটিয়েছে তাকে কড়া মূল্য চোকাতে হবে। এই হামলার পাল্টা গুলি চালিয়েছে ন্যাশনাল গার্ডও। তাতেই গুরুতর আহত হয়েছে পশুটি। সে হাসপাতালে চিকিৎসাধীন।“
হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র ২ টি ব্লক দূরে আচমকা ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে এলোপথাড়ি গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় যুবক। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২ ন্যাশনাল গার্ড। পাল্টা গার্ডের গুলিতে আহত হন অভিযুক্ত। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন ন্যাশনাল গার্ড। তাঁরা ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য।
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রহমানউল্লাহ লাকনওয়াল। আফগানিস্তানের বাসিন্দা। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, “এটি একটি পরিকল্পিত হালমা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।“ এফবিআই-এর ডিরেক্টার কাশ প্যাটেল জানিয়েছেন, “গুলিবিদ্ধ হয়েছেন দুই ন্য়াশনাল গার্ড। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।“
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন