নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – দীর্ঘদিন ধরে ভারত বিরোধী কাজের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করছে পাক জঙ্গি সংগঠনগুলি। তবে এবার থেকে আর আফগান মাটি ব্যবহার করতে পারবে না পাক জঙ্গিরা। রাষ্ট্রসংঘে এই নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। পাশাপাশি, তালিবান সরকার পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেছে বলে জানিয়েছে ভারত।
এদিন রাষ্ট্রসংঘে এক বিবৃতি দিয়ে ভারতীয় দূত পর্বতনেনি হরিশ বলেন, “'লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মহম্মদের মতো তালিকাভুক্ত পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলির আফগান ভূখণ্ড ব্যবহার করা উচিত নয়। এবং যারা জঙ্গিদের কার্যকলাপকে আরও সহজ করে তুলছে, তাদেরও যেন আফগান মাটি ব্যবহার না করতে দেওয় হয়। পহেলগাঁও জঙ্গি হালার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে আফগান পক্ষ। আমরা তাদের এই বার্তাকে স্বাগত জানাই।“
উল্লেখ্য, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। এর জেরে গুঁড়িয়ে গিয়েছিল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বাড়ি। মারা গিয়েছিলেন আজহারের পরিবারের ১৪ সদস্য। এবার এই দাবি স্বীকার করে নিলেন জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির পিছনে দাঁড়িয়ে রয়েছেন সশস্ত্র রক্ষীরা। উর্দু উচ্চারণে জইশ শীর্ষ কমান্ডার বলছেন, “সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে দিল্লি, কাবুল ও কান্দাহারের সঙ্গে লড়ে আমরা দেশের সীমান্তকে রক্ষা করেছি। সব কিছু ত্যাগ করার পর ৭ মে মৌলানা মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায় বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণে!”
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের