নিজস্ব প্রতিনিধি , লখনউ - ৩৩ জন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের আপত্তিকর ভিডিও তুলে ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে উত্তরপ্রদেশের এক দম্পতিকে। নারকীয় অপরাধের জেরে মৃত্যুদণ্ডের মত কঠোর সাজা দেওয়া হয়েছে আদালতের তরফে।
সূত্রের খবর , অভিযুক্ত দম্পতির নাম রাম ভবন ও দুর্গাবতী। রাম ভবন সেচ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার। ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন ও তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন তারা। বছর ছয়েক আগে বান্দা, চিত্রকূট-সহ আশেপাশের জেলাগুলি থেকে একের পর এক শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে নড়েচড়ে বসে প্রশাসন। এরপরেই তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
পুলিশি তদন্তে উঠে আসে ৩৩ জন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ। উত্তরপ্রদেশের চিত্রকূটে ছয় বছর আগে ডার্ক ওয়েবে নাবালক শিশুদের পর্নোগ্রাফিক ভিডিও বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। ২০২০ সালের অক্টোবরে এই নৃশংস কর্মকাণ্ড চালিয়েছিলেন ওই দম্পতি। অভিযুক্তদের ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। যেখান থেকে উঠে এসেছে একাধিক আপত্তিকর ভিডিও।
তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে , অভিযুক্তরা তাদের পাড়া ও আশপাশের অঞ্চলের নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাঁচ থেকে ষোলো বছর বয়সি শিশুদের টার্গেট করে নানা প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন চালাতেন।সেগুলি মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রেকর্ড করে রেখে পরে ডার্ক ওয়েবে বিক্রি করে টাকা আয় করতেন। তদন্তকারীরা ৩৩ জন শিশুকে চিহ্নিত করেন। এর মধ্যে তিন বছরেরও কম বয়সি বেশ কিছু শিশুও ছিল। আদালত প্রত্যেক নির্যাতিত শিশুর পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের