699b1164b8712_WhatsApp Image 2026-02-22 at 7.52.21 PM
ফেব্রুয়ারি ২২, ২০২৬ বিকাল ০৭:৫৮ IST

২৪ ফেব্রুয়ারির মধ্যে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, দাবি প্রাক্তন সিআইএ আধিকারিকের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – আমেরিকা এবং ইরানের সম্পর্কে তিক্ততা চরমে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে আমেরিকা। এর মধ্যেই ইরানে কবে আমেরিকা হামলা চালাবে? সেই বিষয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন সিআইএ আধিকারিক জন কিরিয়াকৌ।

এক পডকাস্টে প্রাক্তন সিআইএ আধিকারিক জন কিরিয়াকৌ জানিয়েছেন, “ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার অর্থাৎ ২৩-২৪ ফেব্রুয়ারিতে হতে চলেছে ইরানে হামলা।“জেনেভায় দ্বিতীয় পরোক্ষ বৈঠক হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে। ওই বৈঠকে ট্রাম্প জানান, “কূটনীতির দরজা খোলা থাকলেও তা অনির্দিষ্টকাল খোলা থাকবে না। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে। কিন্তু বছরের পর বছর ধরে দেখা গিয়েছে যে ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ নয়। আমাদের অর্থবহ চুক্তি করতেই হবে। না হলে খারাপ কিছু ঘটবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আগামী ১০ দিনের মধ্যেই স্পষ্ট হবে। ১০ দিনের সময়সীমা পার হলেই ইরানে হামলা হতে পারে।“

সম্প্রতি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো জানিয়েছিলেন, “খামেনেইয়ের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে ইচ্ছুক ট্রাম্প। সুযোগ পেলেই বৈঠক করবেন। ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না কখনও। এটা স্পষ্ট। তবে কূটনীতির মাধ্যমেই সমাধানে আমরা আগ্রহী। আমি এমন একজন প্রেসিডেন্টের জন্য কাজ করি, যিনি সকলের সঙ্গে দেখা করতে প্রস্তুত। আমাদের প্রেসিডেন্ট সবসময় চুক্তি ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান।

আরও পড়ুন

করাচির পর ইরাক, বাগদাদে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ
মার্চ ০১, ২০২৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে নিরাপত্তারক্ষীরা

তেহরানের আকাশে শয়ে শয়ে তেল আভিভের যুদ্ধ বিমান, ইরানের সেনা সদরে হামলা ইজরায়েলের
মার্চ ০১, ২০২৬

পশ্চিম এশিয়ায় অশান্তির ছায়া

উত্তপ্ত তেহরান, ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শঙ্করের
মার্চ ০১, ২০২৬

বেজায় জটিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি

খামেনেইয়ের মৃত্যুর পর অস্থায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম ঘোষণা ইরানের
মার্চ ০১, ২০২৬

আমেরিকা-ইজরায়েলকে প্রত্যাঘ্যাত করতে মরিয়া ইরান

৫ জন ছেলেকে ১৫০ বার ধর্ষণ আমেরিকান তরুণীর , হতবাক গোটা বিশ্ব
মার্চ ০১, ২০২৬

গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে

খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন দূতাবাসে হামলা, মৃত ১০
মার্চ ০১, ২০২৬

খামেনেইয়ের মৃত্যুতে উত্তাল একাধিক দেশ

জরুরি বৈঠক চলাকালীন ইজরায়েলি হামলা, মৃত্যু ইরানের সেনাপ্রধান-প্রতিরক্ষা মন্ত্রীর
মার্চ ০১, ২০২৬

আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে 'সিংহগর্জন’

মধ্যপ্রাচ্যে সংঘাত চরমে, তীব্র নিন্দা চীন-রাশিয়ার
মার্চ ০১, ২০২৬

রাষ্ট্রসংঘে হামলার প্রতিবাদে সরব

“হামলা না থামালে ভয়ঙ্কর ভবিষ্যৎ হবে ইরানের”, হুঁশিয়ারি ট্রাম্পের
মার্চ ০১, ২০২৬

ভয়ঙ্কর আঘাতের চরম বার্তা মার্কিন প্রেসিডেন্ট

খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ, আমেরিকা-জায়োনিস্ট অত্যাচার মুছে ফেলার হুঁশিয়ারি ইরান প্রেসিডেন্টের
মার্চ ০১, ২০২৬

যৌথ হামলার প্রত্যাঘাত শুরু ইরানের

প্রত্যাঘাত ইরানের, মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা
মার্চ ০১, ২০২৬

ঘনঘন সাইরেন ইজরায়েলে

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা ইরানের, ক্ষতিগ্রস্ত বুর্জ খালিফা, আহত ৪
মার্চ ০১, ২০২৬

প্রত্যাঘাত করতে মরিয়া ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা, আবুধাবি-দুবাই বিমানবন্দরে আটকে ভারতীয়রা, পরামর্শ দূতাবাসের
মার্চ ০১, ২০২৬

এক বিবৃতি জারি করা হয়েছে দূতাবাসের তরফে

তেহরানের বাতাসে বারুদের গন্ধ, খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের ইরানি দূতাবাসের
মার্চ ০১, ২০২৬

যুদ্ধের কালো মেঘ মধ্যপ্রাচ্যের আকাশে

“সবচেয়ে ভয়ানক পরিণাম হবে”, আমেরিকা-ইজরায়েলকে হুঙ্কার ইরানের
মার্চ ০১, ২০২৬

রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর