ডিসেম্বর ১৪, ২০২৫ দুপুর ১২:০৩ IST

সিংহ ও ধনু রাশির জীবনে বাড়বে চাপ , দায়িত্ব আর সতর্কতার প্রয়োজন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জ্যোতিষশাস্ত্রে শনি মানেই কর্মফল—কঠোর, নিরপেক্ষ এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া গ্রহ। ২০২৬ সালে সেই শনিই মীন রাশিতে অবস্থান করে ব্রক্রি গতিতে চলবে। ফলে শনির প্রভাব আরও গভীরভাবে অনুভূত হবে কিছু রাশির জীবনে। যদিও মেষ, কুম্ভ ও মীন রাশির উপর সাড়েসাতির প্রভাব চলছে, তবে বিশেষভাবে  সিংহ ও ধনু—এই দুই রাশির জাতকদের জন্য ২০২৬ সাল হতে চলেছে বেশ চ্যালেঞ্জিং। কর্মজীবন থেকে শুরু করে আর্থিক অবস্থা, সম্পর্ক ও স্বাস্থ্য—সব ক্ষেত্রেই বাড়তি সতর্কতা জরুরি। 
 

সিংহ রাশি: দায়িত্ব বাড়বে, ধৈর্যই হবে আসল অস্ত্র - ২০২৬ সালে সিংহ রাশির উপর শনির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কাজের চাপও আগের তুলনায় অনেকটাই বেশি হবে। প্রোমোশন বা ট্রান্সফারের মতো কাঙ্ক্ষিত পরিবর্তন পেতে দেরি হতে পারে, যা মানসিক অস্থিরতা তৈরি করবে। তবে হতাশ হলে চলবে না—বছরের মধ্যভাগে ধৈর্য ধরে পরিশ্রম করলে পুরনো আটকে থাকা কাজ এগোতে পারে। 

আর্থিক দিক থেকে এই বছর কিছুটা সংযমের প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, যদিও আয়ের উৎস সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে। এই সময় ধার দেওয়া বা বড় বিনিয়োগ একেবারেই এড়িয়ে চলাই শ্রেয়। সম্পর্কের ক্ষেত্রেও অবহেলা বিপদ ডেকে আনতে পারে। পরিবারের কারও অসুস্থতা বাড়তি মানসিক ও আর্থিক চাপ তৈরি করতে পারে। 
 

স্বাস্থ্যের দিক থেকে স্ট্রেস, ঘুমের সমস্যা, মাথাব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম, মেডিটেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত জরুরি। 

ধনু রাশি: পরিবর্তনের বছর, সিদ্ধান্তে চাই দৃঢ়তা - ধনু রাশির জন্য ২০২৬ সাল পরিবর্তনে ভরা। দায়িত্ব বাড়বে, জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারলেই শনির কৃপা মিলবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা, ধৈর্য এবং ভদ্র আচরণ আপনাকে আলাদা পরিচিতি দেবে। বছরের মধ্যে কয়েকটি বড় সুযোগ আসতে পারে, তবে চাকরি বদলের সিদ্ধান্ত নিতে হলে ভালভাবে ভেবে নেওয়া জরুরি। 

আর্থিক স্থিতি এই বছর ওঠানামা করতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য রাখা খুবই প্রয়োজন। পুরনো কিছু দেনা-পাওনার হিসেব মিটে গেলেও খরচের লাগাম না টানলে সমস্যা বাড়বে। সঞ্চয়ের দিকে মন দেওয়া এই সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 

পারিবারিক জীবনে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরিবারের কারও পাশে দাঁড়াতে হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা জটিলতা দেখা দিতে পারে, তাই আবেগের বদলে শান্ত মাথায় পরিস্থিতি সামলানোই শ্রেয়। স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটু ও কোমরের ব্যথা, অতিরিক্ত ক্লান্তি ভোগাতে পারে।

২০২৬ সাল সিংহ ও ধনু রাশির জন্য সহজ নয়, তবে শনি কখনওই শুধু শাস্তি দেন না—তিনি শেখান। ধৈর্য, দায়িত্ববোধ এবং সঠিক সিদ্ধান্তই এই বছরে সাফল্যের চাবিকাঠি হতে পারে। সতর্ক থাকলে সমস্যার মধ্যেও মিলতে পারে নতুন পথের দিশা।

আরও পড়ুন

শেষ দিনেই অশান্তির সংকেত ! সূর্য-চাঁদের বিশেষ যোগে সাবধান ৪ রাশি
আগস্ট ৩১, ২০২৬

কয়েক ঘণ্টার জন্য তৈরি হচ্ছে বিশেষ যোগ

রবির প্রকোপে অশনি সংকেতের ছোঁয়া ! বিপাকে পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা
আগস্ট ৩০, ২০২৬

কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে কেমন থাকবে সমস্ত রাশির ভাগ্য

গ্রহণের কালো ছায়া ! ৪ রাশির জীবনে নামতে পারে বিপদ , আগামী পক্ষকাল সাবধানে চলুন
আগস্ট ২৯, ২০২৬

বৈদিক জ্যোতিষের মতে এই সময় চার রাশির বাড়তি সতর্কতা প্রয়োজন

রাখিবন্ধনের দিনেই গ্রহের খেল ! শনি-শুক্রের বিরল যোগে কপাল খুলতে পারে ৪ রাশির
আগস্ট ২৮, ২০২৬

উৎসবের এই শুভ দিনে গ্রহের বিশেষ অবস্থান 

২৭ শে অগস্ট লক্ষ্মীর কৃপায় কোন রাশির ভাগ্য খুলবে , কার সামনে আসবে নতুন চ্যালেঞ্জ
আগস্ট ২৭, ২০২৬

বৃহস্পতিবারের গ্রহ-নক্ষত্রের প্রভাবে কেমন কাটবে আজকের দিন

বুধের সকালে ভাগ্য খুলবে কার , আর কার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ ! জেনে নিন ২৬ শে অগস্টের শুভ যোগ
আগস্ট ২৬, ২০২৬

গণেশের আশীর্বাদে কোন রাশির জীবনে আসবে সুখবর

হনুমানজির আশীর্বাদে ভাগ্য বদলের নতুন ইঙ্গিত ! ২৫ শে অগস্ট কোন রাশির জীবনে আসছে সুখবর
আগস্ট ২৫, ২০২৬

জীবনের প্রতিটি ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ

সোমবারের সকালে বদলে যেতে পারে ভাগ্যের চাকা ! জানুন ২৪ শে অগস্ট মেষ থেকে মীনের কেমন কাটবে দিন
আগস্ট ২৪, ২০২৬

নতুন সপ্তাহের শুরুতে কারও জীবনে আসবে সাফল্য জেনে নিন 

রবিবার সকালেই মিলবে সুখবর ! ২৩ শে অগস্ট কোন রাশির দিন হতে চলেছে বিশেষ
আগস্ট ২৩, ২০২৬

আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন এক নজরে

শনির কৃপায় কোন রাশির ভাগ্যে রয়েছে বিশেষ যোগ ! জানুন ২২ শে অগস্ট কেমন কাটবে আপনার দিন
আগস্ট ২২, ২০২৬

দিনের শুরুতে জেনে নিন মেষ থেকে মীনের ভাগ্যফল

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের