নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মেয়াদ ফুরোনোর আগেই সরে দাঁড়াচ্ছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন। একগুচ্ছ অভিযোগে জর্জরিত তিনি। কোটি কোটি টাকার ক্ষতিসহ আহমেদাবাদে মর্মান্তিক দুর্ঘটনার সময় দায়িত্বে ছিলেন তিনিই। সংস্থার পরিচালনা। নিয়ে একের পর অভিযোগ ধেয়ে আসছে তার দিকে। অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।
সূত্রের খবর , আগামী বছরের জুলাই মাস পর্যন্ত মেয়াদ ছিল ক্যাম্পবেলের। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। এরপর থেকেই নানারকম প্রশ্ন উঠতে শুরু করে এয়ার ইন্ডিয়া পরিচালনায়।কখনও উড়ানের নিরাপত্তা, কখনও পরিষেবা, কখনও মাঝআকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি-বারবার সমালোচিত হয়েছে বিমান সংস্থাটি। গত বছরের শেষদিকে এক যাত্রীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে। এমনকি চলতি অর্থবর্ষে ২০ হাজার কোটি টাকার লোকসান হয়েছে এয়ার ইন্ডিয়ার। একগুচ্ছ অভিযোগে বিদ্ধ হয়েই সরে দাঁড়ালেন ক্যাম্পবেল।
অপারেশন সিঁদুরের পর পাক আকাশসীমা বন্ধ থাকায় ঘুরপথে চলাচল করতে গিয়েও ব্যাপক আর্থিক লোকসান হয় এয়ার ইন্ডিয়ার। এখন আবার যুদ্ধের জেরে ব্যাহত হয়েছে পরিষেবা। ভারত ইজরায়েল বিমান পরিষেবা আপতত বন্ধ আগামী ৩১ শে মে অবধি। জেট ফুয়েলের দাম এখন আকাশছোঁয়া। এরপরই কোটি কোটির ক্ষতির সম্মুখীন এই সংস্থা। সবমিলিয়ে অভিযোগের পাহাড় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন সংস্থার সিইও।
উল্লেখ্য , ২০২২ সালে এয়ার ইন্ডিয়ার সিইও পদে বসেছিলেন ক্যাম্পবেল উইলসন। এয়ার ইন্ডিয়ার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছিল তার। রয়েছে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা। একাধিক দেশের বিমান সংস্থা পরিচালনা করেছেন তিনি।
গত বছরের পদদলিত হওয়ার ঘটনার পর বাড়তি সতর্কতা প্রশাসনের, নজরদারিতে ড্রোন থেকে ৫০০ সিসিটিভি
নতুন ওয়েবসাইট রেলওয়ান অ্যাপে দ্রুত বুকিং
মহাসমারহে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা
একাধিক ফ্ল্যাট, জমি, বাংলো ও বিপুল সোনা-রুপোর হদিস, গ্রেফতার প্রাক্তন মুখ্য ইঞ্জিনিয়ার
কুডনকুলমের ১৯ হাজার স্পর্শকাতর তথ্য ফাঁস! সাইবার হামলায় প্রশ্নের মুখে পরমাণু কেন্দ্রের নিরাপত্তা
হরমুজ পেরিয়ে নিরাপদে থাকার কথা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন পুণের যুবক
মর্গে ভুল দেহ শনাক্ত, শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই সামনে এল অবিশ্বাস্য সত্য
তল্লাশি অভিযানে উদ্ধার পিকা মেশিন গানের গোলাবারুদ, জোরদার করা হল গোটা এলাকার নজরদারি
জমি নিয়ে বিবাদের জেরে হামলার অভিযোগ, গুরুতর আহত ক্ষেতমজুর
পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন
লাঠি-রড নিয়ে গাড়ির কাচ ভেঙে হামলা, ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে শিউরে উঠলেন আক্রান্ত তরুণী
পণের টাকা না পেয়ে নির্মমতা! স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখল স্বামী
হাতে লেখা বার্তা ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ তুলে মৃত্যু মধ্যপ্রদেশের তরুণীর
শারীরিক অবস্থার খোঁজ নিতে সোনম ওয়াংচুককে ফোন
ক্রিপ্টো বিনিয়োগে বিপুল মুনাফার প্রলোভন, কয়েক মাসে ২১ কোটিরও বেশি টাকা খোয়ানোর অভিযোগ
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...