69d10d702098a_WhatsApp Image 2026-04-04 at 18.32.35 (1)
এপ্রিল ০৪, ২০২৬ বিকাল ০৬:৪৮ IST

১৬১ বছরের প্রথা ভাঙলেন মেট্রো কন্যা , বিএমসির মহিলা প্রধানের পদে অশ্বিনী ভিদে

নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - যোগ্যতা আর লড়াইয়ে মহিলারা পুরুষদের থেকে যে কোনো অংশে কম নয়, তা আবারও প্রমাণ করলেন মুম্বাইয়ের মেট্রো কন্যা অশ্বিনী ভিদে। দীর্ঘ ১৬১ বছরের প্রথা ভেঙে নতুন ইতিহাস গড়লেন এই মহীয়সী নারী। ভারতের সবচেয়ে শক্তিশালী প্রশাসনিক সংস্থা বিএমসির প্রথম মহিলা কমিশনার পদে দায়িত্ব নিলেন আইএএস অফিসার অশ্বিনী ভিদে। তিনি তার কর্মজীবনে বারবার প্রমাণ করেছেন, যেকোনো কঠিন প্রশাসনিক কাজ সামলাতে নারীরাও সমান পারদর্শী হয়। নিজের কাজের মধ্যে দিয়ে তিনি নারীদের জন্য এক অনন্য নজির গড়লেন।  

১৯৭০ সালে মহারাষ্ট্রের সাংলি জেলায় জন্ম গ্রহণ করেন অশ্বিনী ভিদে। ছোটবেলা থেকে পড়াশোনায় বরাবরই তুখোড় ছিলেন। তিনি পুনে বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর আর এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালের ইউপিএসসি পরীক্ষায় সারা ভারতে নবম স্থান অধিকার করেন। এরপর মহারাষ্ট্র ক্যাডারের আইএএস অফিসার হিসেবে অশ্বিনী প্রশাসনিক জীবনে পা রাখেন। পরবর্তী ১৯৯৭ সালে কোলাপুরের সহকারী কালেক্টর হিসেবে তাঁর হাতেখড়ি হয়। এরপর নাগপুর আর সিন্ধুদুর্গ জেলা পরিষদে থাকাকালীন অশ্বিনী ভিদে গ্রামীণ উন্নয়নে বিপুল পরিবর্তন আনেন।

তবে মুম্বাইয়ের আধুনিক পরিকাঠামো গড়ে তোলার আড়ালে যে নাম উল্লেখ্য তা হল অশ্বিনী ভিদে। মুম্বাই মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি শহরের প্রথম ভূগর্ভস্থ মেট্রো (লাইন ৩) প্রকল্প তার দক্ষ নেতৃত্বের দ্বারা সম্পন্ন করেন। এই সফলতার পর তিনি সাধারণ মানুষের কাছে "মুম্বাইয়ের মেট্রো কন্যা" হিসেবে পরিচিতি পান। ২০২০ সালের করোনা মহামারী চলাকালীন অশ্বিনী বিএমসির অতিরিক্ত কমিশনার পদের দায়িত্ব পেয়েছেন। তার তদারকিতে মুম্বাইয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়। যা অতি প্রশংসা যোগ্য।

অশ্বিনী ভিদের কাজের প্রতি নিষ্ঠা আর সততা ক্রমশ তাকে সাফল্যের উচ্চপর্বে পৌঁছতে সাহায্য করছে। ২০২৬ সালের ১লা এপ্রিল তিনি BRIHANMUMBAI MUNICIPAL CORPORATION (BMC) - এর প্রথম মহিলা কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেন। ১৬১ বছর পর অশ্বিনী ভিদেই প্রথম মহিলা যিনি এশিয়ার অন্যতম বৃহৎ পুরসভার শীর্ষ পদে বসলেন। অশ্বিনী ভিদের এই পদের দায়িত্ব নেওয়া শুধু তার কর্মজীবনের প্রাপ্তি নয়। বরং ভারতের প্রশাসনিক শীর্ষ পদে নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ।

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...