6a57dc931a9d6_images
জুলাই ১৬, ২০২৬ সকাল ০৮:৩৫ IST

জগন্নাথ দেবের আশীর্বাদে বদলাতে চলেছে ভাগ্যের চাকা, জেনে নিন সমস্ত রাশির রাশিফল

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ, ১৬ জুলাই সূর্য আর চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এক বিশেষ শুভ যোগের সৃষ্টি হয়েছে। এই গ্রহগত পরিবর্তনের প্রভাব পড়বে সমস্ত জাতক জাতিকাদের জীবনে। কারও কর্মজীবনে আসবে নতুন সুযোগ, কারও আর্থিক অবস্থার উন্নতি হবে। আবার কিছু রাশিকে আজ সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। 

মেষ রাশি - আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হাতে আসতে পারে এবং পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা বড় কোনো গ্রাহকের সঙ্গে যোগাযোগ হতে পারে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে আর আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে।মানসিকভাবে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করবেন।

বৃষ রাশি - আজ সব কাজে ধৈর্য ধরে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে কিছু অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, তবে সঠিকভাবে সামলাতে পারলে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন। ব্যবসায় লাভ হলেও অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, তাই বাজেট মেনে চলুন। পরিবারের কারও পরামর্শ আপনার জন্য উপকারী হতে পারে। স্বাস্থ্যের দিকেও একটু বেশি নজর দেওয়া দরকার।

মিথুন রাশি - আজ নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য ভালো খবর আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা সফল হবে।পাশাপাশি আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সহযোগিতায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না।

কর্কট রাশি - চন্দ্রের বিশেষ প্রভাবে আজ আপনার দিনটি খুবই শুভ কাটবে। দীর্ঘদিনের মানসিক চাপ অনেকটাই কমে যাবে। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক খবর মিলতে পারে। আর্থিক লাভের পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগও আসবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে।

সিংহ রাশি - আজ আত্মবিশ্বাস আর নেতৃত্বের গুণ আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় বিনিয়োগকারী বা নতুন অংশীদারের সঙ্গে আলোচনা সফল হতে পারে। সরকারি কোনো কাজ দীর্ঘদিন আটকে থাকলে আজ অগ্রগতি দেখা যাবে। অর্থনৈতিক দিকও যথেষ্ট শক্তিশালী থাকবে।

কন্যা রাশি - আজ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য নিশ্চিত। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় ছোটখাটো লাভ হলেও ভবিষ্যতের জন্য বড় সুযোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন আর অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন।

তুলা রাশি - আজ সম্পর্ক আর কর্মজীবন দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন কাজের প্রস্তাব বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আর আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। অযথা কারও কথায় প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তে ভরসা রাখুন।

বৃশ্চিক রাশি - আজ আবেগ নিয়ন্ত্রণে রাখাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এলেও দক্ষতার সঙ্গে তা সামলাতে পারবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, তবে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। সন্ধ্যার পর কোনো সুখবর মন ভালো করে দেবে।

ধনু রাশি - আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই শুভ। পরীক্ষা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আসতে পারে। চাকরিজীবীদের নতুন সুযোগ মিলবে। ব্যবসায়ীদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণ বা দূরযাত্রার পরিকল্পনা সফল হতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন বসবে আর মানসিক শান্তি পাবেন।

মকর রাশি - আজ কর্মব্যস্ততা কিছুটা বেশি থাকলেও সব কাজ সফলভাবে শেষ করতে পারবেন। আর্থিক বিষয়ে নতুন পরিকল্পনা লাভজনক হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন আর পর্যাপ্ত বিশ্রাম নিন।

কুম্ভ রাশি - আজ নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা সবার নজর কেড়ে নেবে আর ঊর্ধ্বতনদের সমর্থন পাবেন। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যা ভবিষ্যতে উপকারী হবে। আর্থিক অবস্থাও আগের তুলনায় আরও মজবুত হবে।

মীন রাশি - আজ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি বিশেষ শুভ। নতুন কাজ বা প্রকল্পে সাফল্য মিলবে আর অর্থনৈতিক লাভের সম্ভাবনাও রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। দিনের শেষে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে।

 

আরও পড়ুন

শেষ দিনেই অশান্তির সংকেত ! সূর্য-চাঁদের বিশেষ যোগে সাবধান ৪ রাশি
আগস্ট ৩১, ২০২৬

কয়েক ঘণ্টার জন্য তৈরি হচ্ছে বিশেষ যোগ

রবির প্রকোপে অশনি সংকেতের ছোঁয়া ! বিপাকে পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকারা
আগস্ট ৩০, ২০২৬

কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে কেমন থাকবে সমস্ত রাশির ভাগ্য

গ্রহণের কালো ছায়া ! ৪ রাশির জীবনে নামতে পারে বিপদ , আগামী পক্ষকাল সাবধানে চলুন
আগস্ট ২৯, ২০২৬

বৈদিক জ্যোতিষের মতে এই সময় চার রাশির বাড়তি সতর্কতা প্রয়োজন

রাখিবন্ধনের দিনেই গ্রহের খেল ! শনি-শুক্রের বিরল যোগে কপাল খুলতে পারে ৪ রাশির
আগস্ট ২৮, ২০২৬

উৎসবের এই শুভ দিনে গ্রহের বিশেষ অবস্থান 

২৭ শে অগস্ট লক্ষ্মীর কৃপায় কোন রাশির ভাগ্য খুলবে , কার সামনে আসবে নতুন চ্যালেঞ্জ
আগস্ট ২৭, ২০২৬

বৃহস্পতিবারের গ্রহ-নক্ষত্রের প্রভাবে কেমন কাটবে আজকের দিন

বুধের সকালে ভাগ্য খুলবে কার , আর কার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ ! জেনে নিন ২৬ শে অগস্টের শুভ যোগ
আগস্ট ২৬, ২০২৬

গণেশের আশীর্বাদে কোন রাশির জীবনে আসবে সুখবর

হনুমানজির আশীর্বাদে ভাগ্য বদলের নতুন ইঙ্গিত ! ২৫ শে অগস্ট কোন রাশির জীবনে আসছে সুখবর
আগস্ট ২৫, ২০২৬

জীবনের প্রতিটি ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ

সোমবারের সকালে বদলে যেতে পারে ভাগ্যের চাকা ! জানুন ২৪ শে অগস্ট মেষ থেকে মীনের কেমন কাটবে দিন
আগস্ট ২৪, ২০২৬

নতুন সপ্তাহের শুরুতে কারও জীবনে আসবে সাফল্য জেনে নিন 

রবিবার সকালেই মিলবে সুখবর ! ২৩ শে অগস্ট কোন রাশির দিন হতে চলেছে বিশেষ
আগস্ট ২৩, ২০২৬

আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন এক নজরে

শনির কৃপায় কোন রাশির ভাগ্যে রয়েছে বিশেষ যোগ ! জানুন ২২ শে অগস্ট কেমন কাটবে আপনার দিন
আগস্ট ২২, ২০২৬

দিনের শুরুতে জেনে নিন মেষ থেকে মীনের ভাগ্যফল

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের