নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী ১৮ মে তৈরি হতে চলেছে বছরের অন্যতম শুভ রাজযোগ ‘গজকেশরী রাজযোগ’। জ্যোতিষ মতে, বৃহস্পতি আর চন্দ্রের বিশেষ সংযোগে এই যোগ তৈরি হয়। এ বার মিথুন রাশিতে এই শুভ যোগ গঠিত হবে। এর প্রভাবে কয়েকটি রাশির জীবনে আসতে পারে বড় পরিবর্তন। অর্থ, কর্মজীবন, শিক্ষা, প্রেম একাধিক ক্ষেত্রে পেতে পারে সুখবর।
জ্যোতিষীদের মতে, এই রাজযোগের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজের সুযোগ তৈরি হবে। বহু মানুষের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কিছু রাশির জাতক-জাতিকারা পুরনো সমস্যা থেকেও মুক্তি পাবেন।
মেষ রাশি - গজকেশরী রাজযোগ মেষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। পৈতৃক সম্পত্তি থেকেও লাভ মিলতে পারে।
মিথুন রাশি - এই বিশেষ রাজযোগ মিথুন রাশিতেই তৈরি হচ্ছে। ফলে এই রাশির জাতকেরা সবচেয়ে বেশি শুভ ফল পাবেন। ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে। সমাজে পরিচিতি বৃদ্ধি পাবে। কঠিন কাজও সহজে সফলভাবে শেষ করতে পারবেন।
সিংহ রাশি - এই রাশির আয় বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। নতুন উপার্জনের রাস্তা খুলবে। শেয়ার বাজার বা পুরনো বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। সৃজনশীল কাজে সাফল্য আসবে। দীর্ঘদিনের আইনি সমস্যারও সমাধান হতে পারে।
তুলা রাশি - এই রাশির ভাগ্য এই সময় পুরোপুরি সঙ্গ দেবে। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। পরিবারের উদ্বেগও অনেকটা কমবে।
কুম্ভ রাশি - এই রাশির শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফলের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে সুখবর মিলতে পারে। নতুন সম্পর্ক শুরু হওয়ার ইঙ্গিত রয়েছে। আর্থিক অবস্থাও আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে।
কয়েক ঘণ্টার জন্য তৈরি হচ্ছে বিশেষ যোগ
কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে কেমন থাকবে সমস্ত রাশির ভাগ্য
বৈদিক জ্যোতিষের মতে এই সময় চার রাশির বাড়তি সতর্কতা প্রয়োজন
উৎসবের এই শুভ দিনে গ্রহের বিশেষ অবস্থান
বৃহস্পতিবারের গ্রহ-নক্ষত্রের প্রভাবে কেমন কাটবে আজকের দিন
গণেশের আশীর্বাদে কোন রাশির জীবনে আসবে সুখবর
জীবনের প্রতিটি ক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ
নতুন সপ্তাহের শুরুতে কারও জীবনে আসবে সাফল্য জেনে নিন
আজকের দিনটি কেমন কাটবে জেনে নিন এক নজরে
দিনের শুরুতে জেনে নিন মেষ থেকে মীনের ভাগ্যফল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের