6a2436c82aa42_IMG_20260606_203208
জুন ০৬, ২০২৬ রাত ০৮:৪৩ IST

ভয়ের পরিবেশ ছিল, স্বরূপ গ্রেফতারির পর টলিউড নিয়ে বিস্ফোরক ঋত্বিক চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তোলাবাজি, শ্লীলতাহানিসহ একাধিক গুরুতর অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। শুক্রবার তাকে আলিপুর আদালতে পেশ করা হলে আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর টলিউডের দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেন, "থ্রেট, শ্লীলতাহানি, অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। তদন্ত হোক। পুলিশ তদন্ত করছে। সত্যি কী বেরোয়, সেদিকে তাকিয়ে আছি "।

দীর্ঘদিন ধরেই টলিউডের অন্তরে 'বিশ্বাস ব্রাদারসের' বিরুদ্ধে ক্ষোভের কথা শোনা যাচ্ছিল। অভিযোগ ওঠে, অরূপ বিশ্বাসের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে টলিউডের প্রভাব বিস্তার করেছিলেন স্বরূপ বিশ্বাস। শিল্পী ও কলাকুশলীদের একাংশের দাবি, বিগত কয়েক বছরের ইন্ডাস্ট্রিতে ভয়ের পরিবেশ এবং এক ধরনের থ্রেট কালচার তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেন, এটা স্বস্তির বিষয়ে তো বটেই। কারণ বহুদিন ধরেই অনেকে বলেছিলেন, একটা ভয়ের পরিবেশ ছিল। একটা থ্রেট কালচার ছিল। পাশাপাশি তিনি আরও দাবি করেন, স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের বিভিন্ন কর্মকাণ্ডের পিছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব থাকতে পারে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের কোনরকম প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের