নিজস্ব প্রতিনিধি, কর্ডোবা প্রদেশ - ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল স্পেন। দু’টি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২১ জনের। গুরুতর আহত আরও ১০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশের আদম্যুজ শহরের কাছে। আচমকা লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি বেসরকারি ‘ইরিও’ ট্রেন। সেই সময়ে উল্টো দিক থেকে আসছিল মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় ‘রেনফে’ সংস্থার একটি ট্রেন। তখনই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে খবর, ট্রেনের প্রথম দু’টি কামরা লাইনের বাইরে চলে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং রেড ক্রস কর্মীরা। পুলিশ সূত্রে খবর, ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।
কর্ডোবার ফায়ার চিফ প্যাকো কারমোনা জানিয়েছেন, খুবই ভয়াবহ অবস্থা ছিল কামরাগুলির। একেবারেই দুমড়ে গিয়েছিল কামরাগুলি। যারা জীবিত রয়েছেন, তাঁদের কাছে পৌঁছতে মৃতদেহগুলি আগে সরাতে হচ্ছিল। রাতভর ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং সরকার উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করছে।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা