নিজস্ব প্রতিনিধি, আন্দামান-নিকোবর – রবিবার ভূ কম্পন অনুভূত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আতঙ্কিত হয়ে পড়েছেন সকলে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভূমিকম্পের ভিডিও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, এদিন দুপুর ১২.০৬ নাগাদ কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ট থেকে ৯০ কিলোমিটার নিচে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০৭।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর আন্দামান দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে অবস্থিত ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিতে প্রবল বিস্ফোরণ হয়। এর জেরে সেই সময় ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...