নিজস্ব প্রতিনিধি, ভেনেজুয়েলা – ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল ভেনেজুয়েলার সীমান্তে। আচমকা ভেঙে পড়ে কলম্বিয়ার একটি বিমান। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৩ জন যাত্রী সহ ১৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন রাজনীতিবিদ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুরে ভেনেজুয়েলার সীমান্তে। সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা-তে যাচ্ছিল বিচক্রাফ্ট ১৯০০ টুইন-প্রপেলার বিমান। অবতরণের ঠিক কিছুক্ষণ আগে আচমকা কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপরই ভেঙে পড়ে বিমান।
বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে।“ বিমানের মধ্যে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন সেখানকার একজন নির্বাচিত জন প্রতিনিধি। আসন্ন নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিমান দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য উইলমার ক্যারিলো।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন