নিজস্ব প্রতিনিধি, বৈশালী - ভোটমুখী বিহারে নয়া দল ঘোষণা করেছে লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ। তাঁকে ত্যাজ্য করেছেন লালু। দল থেকেও বহিষ্কৃত করা হয়েছে তেজপ্রতাপকে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তাঁর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই লালুর ত্যাজ্য পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, বিহারের বৈশালী জেলার মহুয়া কেন্দ্রে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন জনশক্তি জনতা দলের নেতা তেজপ্রতাপ। মিছিলে একটি এসইউভি গাড়িতে ছিলে তিনি। সেই গাড়িতে পুলিশের লোগো ছিল বলে অভিযোগ। আদর্শ আচরণ বিধি অনুযায়ী, পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন না তেজপ্রতাপ। তাঁর বিরুদ্ধে ভিডিও প্রমাণ-সহ অভিযোগ জানিয়েছেন মহুয়ার সার্কেল অফিসার।
গত ২৬ সেপ্টেম্বর রাত ২টো নাগাদ সোশ্যাল মিডিয়ায় নিজের দলের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেজপ্রতাপ। দলের নাম দিয়েছেন জনশক্তি জনতা দল বা জেজেডি। দলের প্রতীক চিহ্ন হিসেবে ব্ল্যাক বোর্ডের ছবি ব্যবহার করা হয়। জেজেডি দলের সভাপতি তেজপ্রতাপ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “বিহারের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা নিবেদিত। আমাদের লক্ষ্য বিহারে সম্পূর্ণ পরিবর্তন এনে এক নয়া ব্যবস্থা নির্মাণ করা। বিহারের উন্নতির স্বার্থে দীর্ঘ লড়াইয়ের জন্যও আমরা সর্বতভাবে প্রস্তুত। রাজ্যবাসী আমাকে ভোটে জেতালে উন্নয়নের জোয়ারে ভাসবে বিহার।“
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...