69ac47043f1bf_IMG-20260307-WA0180
মার্চ ০৭, ২০২৬ রাত ০৯:১১ IST

ভিন্ন স্বাদের মিষ্টি খেতে বানিয়ে ফেলুন দইয়ের মালপোয়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা  - বাঙালি সবসময় মিষ্টিপ্রিয়। শেষপাতে মিষ্টি না পেলে যেন মুখটা নষ্ট হয়ে যায়। সবটা পরিপূর্ণ হয় না। মিষ্টির দোকানের আশেপাশে অনেককেই দাঁড়িয়ে মিষ্টি খেতে দেখা যায়। আবার অনেকেই বাড়ি ফেরার সময় মিষ্টি নিয়ে ফিরবেই। এই মিষ্টির মধ্যে ভীষণই জনপ্রিয় মালপোয়া। গরমে টক দই খুবই উপকারী। সেই টক দই দিয়েও বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের মালপোয়া। সঠিক পদ্ধতিতে বানালেই যা জমে যেতে বাধ্য। রেখেও খেতে পারেন বহুদিন।

দইয়ের মালপোয়া - 

একটি পাত্রে টক দই নিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন। দই বেশি টক হলে স্বাদমতো চিনি দিতে পারেন। এ বার আরেকটি পাত্রে ময়দার সঙ্গে ২ টেবিল চামচ ঘি দিয়ে হাতে মেখে নিন। এ বার দইয়ের মিশ্রণে মৌরি মিশিয়ে নিন। সেই মিশ্রণে অল্প অল্প করে ময়দাও মেশাতে থাকুন। মিশ্রণটি যেন খুব বেশি ঘন না হয়ে যায়, সে দিকে খেয়াল রাখুন। এ বার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। অন্য একটি কড়াইতে দেড় কাপ জলে এক কাপ চিনি মিশিয়ে রস তৈরি করে নিয়ে গরম মালপোয়াগুলি সেই রসে ডুবিয়ে রাখুন বেশ খানিক ক্ষণ। এ বার উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন দইয়ের মালপোয়া।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের