6a0aa7e3a193f_IMG_20260518_111527
মে ১৮, ২০২৬ দুপুর ১২:৩৮ IST

ভবিষ্যতের স্মার্ট ক্যারিয়ার! উচ্চমাধ্যমিকের পরেই শিখুন বিদেশি ভাষার কোর্স

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশের পরই অনেকেই বিদেশি ভাষা নিয়ে পড়তে আগ্রহী হন। দ্বাদশে উত্তীর্ণ হওয়ার পরই বিদেশি ভাষা নিয়ে স্নাতক, স্নাতকোত্তর স্তরে পড়াশোনা সুযোগ রয়েছে রাজ্য ও দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। হিন্দি ও ইংরেজি পাশাপাশি অন্য একটি বিদেশি ভাষা জানা থাকলে পরবর্তী সময় সুবিধা হয়। আবার কাজের ক্ষেত্রেও সুবিধা হয়। ভ্রমনের ক্ষেত্রেও সুবিধা হয়। দ্বাদশ পরীক্ষার পর যারা উপার্জন মুখী পড়াশোনা করতে চাইছেন তারা বিদেশি ভাষা নিয়ে উচ্চশিক্ষার কথা ভাবতেই পারেন।

কোথায় বিদেশি ভাষার কোর্স করানো হয় -

কলকাতা বিশ্ববিদ্যালয়  - আরবি, কোরিয়ান, চাইনিজ, ফরাসি, জার্মানি, রাশিয়ান, স্প্যানিশ সহ মোট নটি বিদেশি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, পিএইচডি করা যায়।

বর্ধমান বিশ্ববিদ্যালয় - ফরাসি এবং রাশিয়ান ভাষায় ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমার কোর্স করানো হয়।

রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ( বেলুড় ) - অনলাইনে কমিউনিকেটিভ জার্মান, ফরাসি, জাপানি, স্প্যানিশে সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। পড়াশোনা অনলাইনে হলেও পরীক্ষার সময় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে এসে পরীক্ষা দিয়ে যেতে হবে।

দিল্লি বিশ্ববিদ্যালয় - এই প্রতিষ্ঠানে স্কুল অব ওপেন লার্নিংয়ে কোরিয়ান, জাপানি, চিনা, ফরাসি, জার্মান, পর্তুগিজ ভাষায় ডিপ্লোমা করা যায়। ২০২৬ থেকে দিল্লি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস করার সুযোগ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রত্যেকটা শিক্ষার্থী তার নিজের ইচ্ছা মতন সময় নিতে পারেন ক্লাস করার জন্য। প্রতিবছর মে মাসে শুরু হয়ে যায় আবেদনের প্রক্রিয়া। আগস্টে ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ হয়।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় - আরবি, চাইনিজ, ফরাসি, জার্মান, জাপানি,স্প্যানিশ, তিব্বতি ইত্যাদিতে ডিগ্রী কোর্সের পাশাপাশি সার্টিফিকেট কোর্সও পড়ানো হয়।

এছাড়াও আলিপুরদুয়ারে মহিলা বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ থেকে বাংলায়, বাংলা থেকে স্প্যানিশ ভাষায় অনুবাদের কোর্স, ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এন্ড রিসার্চে ফরাসি, জার্মান, স্প্যানিশ, কলকাতায় ম্যাক্সমুলার ভবনে জার্মান ভাষার সার্টিফিকেট কোর্স। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে আরবি, চাইনিজ, ফরাসি, জার্মান, স্প্যানিশ, তিব্বতি , লাতিন ও গ্রিক ভাষার কোর্স করানো হয়।

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...