69d71acb8dbd2_IMG_20260409_083032
এপ্রিল ০৯, ২০২৬ রাত ০৮:১৪ IST

ভবিষ্যত গড়ার লক্ষ্যে! বহরমপুরে অনুষ্ঠিত হতে চলেছে ২ দিনের ক্যারিয়ার ফেয়ার

নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ভাবছেন কোন বিষয় নিয়ে পড়লে ভালো ক্যারিয়ার তৈরি করা যাবে অথবা চাকরির চাহিদা অনুযায়ী কোন প্রফেশনাল কোর্স পড়ে ভালো মাইনের চাকরি পাওয়া যাবে। এছাড়া কোথায় বিভিন্ন কোর্স যেমন - প্যারামেডিকেল কোর্স, নার্সিং, হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট, বি.সি.এ, বি.বি.এ ইত্যাদি কোর্স পড়ানো হয়। এসব কোর্সের ভবিষ্যতই বা কী আছে তা সরাসরি জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে 'ক্যারিয়ার ফেয়ারের' ব্যবস্থা করা হয়েছে।

১০-১১ এপ্রিল শুক্রবার-শনিবার বহরমপুর শহরে জলসাঘর (বহরমপুর শিল্পতালুক, বহরমপুর স্টেশনের পাশে) এই 'ক্যারিয়ার ফেয়ার' অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রেক্ষাপট কী ভাবে বদলাচ্ছে কোন ক্ষেত্রে চাকরি সুযোগ বাড়ছে। নিজেকে কীভাবে তৈরি করতে হবে কোন চাকরি উন্নতির সোপান হয়ে উঠবে তার জন্য সব রকম গাইডেন্স পাবেন ক্যারিয়ার ফেয়ার থেকে।

২ দিনের এই ক্যারিয়ার বিশেষজ্ঞরা জানাবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিগ্রী কোর্স পাশ করার পর কোন সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষার জন্য কী ভাবে প্রস্তুতি নিতে হয় কী ভাবে সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়া যায় ইত্যাদি। পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী কোন পেশাদার বা বৃত্তিমূলক কোর্স, কোর্স ফি, কোথা থেকে পড়া যায় এই সকল জরুরী পরামর্শ দিতে থাকছেন নানা শিক্ষা প্রতিষ্ঠানের সংস্থার প্রধানরা। আগ্রহীরা ২ দিনের এই ক্যারিয়ার ফেয়ারে আসতে পারেন। কোন প্রবেশ মূল্য নেই। আগ্রহীরা নিজেদের নাম নথিভুক্ত করুন।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের