নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি এখনও হয়নি। বার বার সতর্ক করার পরও রাশিয়ার থেকে ভারতের তেল কেনা একেবারেই ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ফের খুব তাড়াতাড়ি ভারতের ওপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।
রবিবার প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে সওয়ার হয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ভারত। আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরও বেশি শুল্ক চাপাতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক জন খুব ভাল মানুষ। উনি দারুণ মানুষ। কিন্তু উনিও জানতেন, আমি খুশি নই। আমাকে খুশি রাখা জরুরি ছিল।”
রাশিয়া ও ভারতের অটুট বন্ধুত্বের কথা বিশ্ববাসীর জানা। ট্রাম্পের একাধিক হুঁশিয়ারির পরও রুশ তেল বন্ধ করেনি ভারত। উল্লেখ্য, গত বছর জুলাইয়ে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। অর্থাৎ, ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপায় মার্কিন প্রশাসন।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন