নিজস্ব প্রতিনিধি, দিল্লি – উন্নাও ধর্ষণ মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন সাজা স্থগিত করে জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই মুখ খুললেন নির্যাতিতা। কুলদীপের মৃত্যুদণ্ড চান তিনি। জামিন খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন নির্যাতিতার মা।
সংবাদমাধ্যমে নির্যাতিতা বলেন, “আমি বিচার পাব। সুপ্রিম কোর্টের ওপর সেই আস্থা রয়েছে। আমার লড়াই জারি থাকবে। যতক্ষণ না ওর ফাঁসি হচ্ছে, ততক্ষণ এই লড়াই চালিয়ে যাব। ওর মৃত্যুদণ্ড হলে তবেই আমি বিচার পাব। আমার বাবা বিচার পাবেন।“ দিল্লি হাইকোর্টের রায়ের প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না উনি কী ভাবছিলেন। কতটা ভালোবাসা থাকলে এ রকম রায় দেওয়া যায়!”
সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে নির্যাতিতার মা বলেন, “সুপ্রিম কোর্ট আমাদের কথা শুনল। এর জন্য আমরা কৃতজ্ঞ।“ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। উন্নাওয়ের বাঙ্গেরমউ কেন্দ্রের চারবারের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর সহযোগী শশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে এক নাবালিকা। ২০১৮ সালের ১৩ এপ্রিল কুলদীপকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বিজেপি থেকে বহিষ্কার করে দেওয়া হয় তাঁকে।
২০১৯ সালের ডিসেম্বরে কুলদীপ সিং সেঙ্গারকে নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রায়াল কোর্ট। মঙ্গলবার সেই সাজা মুকুব করে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। ১৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে সাজা মুকুব করা হয়েছিল।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের