নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গরমের দিনে ত্বকের যত্নে সহজ আর প্রাকৃতিক সমাধান খুঁজছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে আবারও জনপ্রিয় হয়ে উঠছে বহু পুরনো উপাদান গোলাপজল বা গুলাব জল। একসময় ঘরোয়া পরিচর্যার অপরিহার্য অংশ হলেও, আজও তার জনপ্রিয়তা অটুট। আধুনিক স্কিনকেয়ারের ভিড়েও এর সুগন্ধ আর কার্যকারিতা আলাদা করে নজর কাড়ছে।
গোলাপজল শুধু সৌন্দর্যের উপকরণ নয়, বরং এটি ত্বকের জন্য এক বহুমুখী উপকারী উপাদান। বিশেষজ্ঞদের মতে, এটি ত্বকের PH ব্যালান্স ঠিক রাখে আর হালকা হাইড্রেশন দেয়। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল আর সতেজ দেখাবে।
গোলাপজলের উপকারিতা - গোলাপজল প্রাকৃতিক টোনার হিসেবে ত্বকের পোরস টাইট করে আর ত্বককে সতেজ রাখে। এটি ত্বকে হালকা আর্দ্রতা যোগায়, ফলে গরমের দিনে ত্বক শুষ্ক লাগে না। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ লালচে ভাব, জ্বালা বা ব্রণজনিত সমস্যা কমাতে সাহায্য করে। পাশাপাশি এর মৃদু অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বক পরিষ্কার রাখতে সহায়ক।
কীভাবে ব্যবহার করবেন -
মুখ ধোয়ার পর তুলো দিয়ে গোলাপজল লাগিয়ে টোনার হিসেবে ব্যবহার করা যায়, যা ত্বককে ফ্রেশ রাখে। স্প্রে বোতলে ভরে ফেস মিস্ট হিসেবেও এটি দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন। গ্লিসারিন বা অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে হালকা ক্লেনজার হিসেবেও কার্যকর। মুলতানি মাটি, চন্দন বা বেসনের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানালে এর উপকারিতা আরও বাড়ে। এছাড়া ঠান্ডা গোলাপজলে ভেজানো তুলো চোখে রাখলে ফোলাভাব কমে আর ত্বক আরাম পায়।
কোন গোলাপজল ব্যবহার করবেন -
ডাবর গুলাব জল, পাটঞ্জলি রোজ ওয়াটার, খাঁটি অর্গানিক বা হোমমেড গোলাপজল ব্যবহার করা যেতে পারে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা