নিজস্ব প্রতিনিধি, টেক্সাস – হিন্দুদের ভগবান হনুমান। তৃতীয় বিশ্বের এলিয়েন হনুমান! এই বলে কটাক্ষ করলেন এক মার্কিন সমাজকর্মী কার্লোস তুরকিওস। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। সমাজকর্মী কার্লোস তুরকিওসকে তোপ দেগেছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা।
টেক্সাসের একটি হনুমান মূর্তির ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মার্কিন সমাজকর্মী কার্লোস তুরকিওস। আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এটি। ভিডিও শেয়ার করে মার্কিন সমাজকর্মী লিখেছেন, “এটা পাকিস্তানের ইসলামাবাদ বা ভারতের নয়াদিল্লি নয়। এটা টেক্সাস। কিন্তু তৃতীয় বিশ্বের এলিয়েনরা এসে টেক্সাস আর আমেরিকা দখল করে নিচ্ছে। কেন এই মূর্তিটা আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তির তকমা পাবে? এই আগ্রাসন বন্ধ হোক।“
এর আগে গত বছর রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান বলেছিলেন, “এক ভুয়ো হিন্দু দেবতার ভুয়ো মূর্তি, সেটা টেক্সাসে থাকার অনুমতি দেব কেন আমরা? আমরা তো খ্রিস্টান রাষ্ট্র। খ্রিস্টান দেশে হিন্দু দেবতার মূর্তি থাকাই উচিত নয়।“ আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের মতে, ভারতীয়দের এবং তাঁদের ধর্মবিশ্বাসকে তৃতীয় বিশ্বের সঙ্গে তুলনা করে অত্যন্ত অপমান করেছেন সমাজকর্মী কার্লোস তুরকিওস।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন