নিজস্ব প্রতিনিধি, ডেনমার্ক – ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। এরপর থেকেই আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু। ডেনমার্ককে সমর্থন জানিয়েছে ইউরোপের দেশগুলি। ১০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবুও ডেনমার্কের পাশে থাকার বার্তা দিয়েছে ইউরোপের দেশগুলি।
যৌথ ভাবে ইউরোপের দেশগুলি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা পূর্ণ সংহতির সঙ্গে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে আছি। ন্যাটোর সদস্য হিসেবে আমরা আটলান্টিক মহাদেশের মধ্যবর্তী অঞ্চলের যৌথ স্বার্থের কথা ভেবে নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জেরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে। আরও জটিল হতে পারে পরিস্থিতি।“
ট্রুথ সোশালের একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, “এবার থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। গ্রিনল্যান্ডের পক্ষে থাকা ইউরোপীয় দেশগুলির ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসবে। গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি এবং ক্রয় সম্পন্ন না হওয়া পর্যন্ত শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।”
উল্লেখ্য, ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপের একাধিক দেশ। বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে ফ্রান্স, জার্মানি, ব্রিট্রেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। এই প্রসঙ্গে তারা জানিয়েছে, সেনা পাঠানোর উদ্দেশ্য ইউরোপীয়দের মধ্যে ঐক্যের চিত্র তুলে ধরা। ডোনাল্ড ট্রাম্পকে বার্তা পাঠানো যে গ্রিনল্যান্ডের আমেরিকান দখলের প্রয়োজন নেই।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...