নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - বুধবার থেকে ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের শুল্কবাণে ভারত-আমেরিকার মধুর বন্ধুত্বে চিড় ধরেছে। এই আবহে কোয়াড সম্মেলনে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় নয়াদিল্লি কিংবা ওয়াশিংটন।
চলতি বছরের শেষে ভারতে আয়োজিত হতে চলেছে কোয়াড সম্মেলন। তবে সেখানে সামিল হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করা হয়েছে মার্কিন এক সংবাদমাধ্যম। দাবি করা হয়েছে, বছর শেষে ট্রাম্পের ভারতে আসার কথা থাকলেও সমস্ত পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করার দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিরক্ত করে তুলেছিল। এটা কেবলই সূত্রপাত।
উল্লেখ্য, গত মাসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...