নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে পাক প্রধানমন্ত্রীর কার্যালয়। ২০১৯ সালের পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সাধারণ সভার অধিবেশনের জন্য আমেরিকা গিয়েছেন শাহবাজ শরিফ ও আসিম মুনির। সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ হোয়াইট হাউসে পৌঁছন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনাপ্রধান আসিম মুনির। ৬.১৮ মিনিট নাগাদ হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান তাঁরা। এই বৈঠকের কোনও ছবি প্রকাশ করেনি আমেরিকা। যদিও ছবি প্রকাশ্যে এনেছে পাকিস্তান।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৮০ মিনিটের বৈঠক হয়েছে। নির্ধারিত সময়ের থেকে অন্তত ৩০ মিনিট দেরিতে বৈঠক শুরু হয়েছিল। কারণ, কোনও নির্বাহী আদেশে সই করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প ছাড়াও ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশসচিব মার্কো রুবিয়ো। তবে তাঁদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
বিশেষজ্ঞ মহলের দাবি, দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, পশ্চিমি দেশগুলির ইসলাম-ভীতি, শুল্ক এবং সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ‘মহান নেতা’ ও পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ‘মহান মানুষ’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। উল্লেখ্য, পাকিস্তানের ওপর মাত্র ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা।
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা