690acee02c109_WhatsApp Image 2025-11-05 at 9.42.36 AM
নভেম্বর ০৫, ২০২৫ সকাল ০৯:৪৪ IST

ট্রাম্পের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল! নিউ ইয়র্কের মেয়র পদে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি

নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হিসেবে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র হচ্ছেন তিনি। কার্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে দিল নিউ ইয়র্কবাসী। আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন মামদানি।

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে কমিউনিস্ট ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন জোহরান মামদানি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া। এছাড়া নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করেছেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর। ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। ১০ শতাংশেরও কম ভোট পেয়েছেন কুর্টিস স্লিওয়া। অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট।

জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তবে তাঁর জন্মসূত্র রয়েছে ভারতে। জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি গুজরাতের বাসিন্দা। তিনি একজন উগান্ডার খ্যাতনামা লেখক। জোহরানের মা স্বনামধন্য ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার। বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা জোহরান মামদানি।  

নিউ ইয়র্কবাসীকে হুঁশিয়ারি দিয়ে নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, “অ্যান্ড্রুকে পছন্দ করুন বা না করুন, তাঁর কোনও বিকল্প নেই। ভোটে আপনাদের তাঁকেই জেতাতে হবে। আশা করি তিনি ভালো কাজ করবেন। তাঁর ক্ষমতা আছে। কিন্তু জোহরানের নেই। নিউ ইয়র্ক আমার প্রথম বাড়ি। কমিউনিস্ট জোহরান মেয়র নির্বাচিত হলে সেই শহর কোনওদিনও সাফল্য লাভ করতে পারবে না। যদি নির্বাচনে তিনি জয়লাভ করেন, তাহলে আমি নিউইয়র্কের তহবিল প্রায় বন্ধ করে দেব।“

আরও পড়ুন

সৌদির তেল পরিশোধন সংস্থায় ড্রোন হামলা ইরানের
মার্চ ০২, ২০২৬

অশান্ত মধ্যপ্রাচ্যের আঁচ গোটা বিশ্বে

ইরানের পরমাণু ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা আমেরিকা-ইজরায়েলের
মার্চ ০২, ২০২৬

তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে শঙ্কা

ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরে হামলা, দাবি ইরানের
মার্চ ০২, ২০২৬

মিসাইল হামলা চালানো হয়েছে

‘আহত’ ইরানের প্রত্যাঘাত, মৃত্যু ৩ মার্কিন সেনার, স্বীকার ট্রাম্পের
মার্চ ০২, ২০২৬

ক্ষয়ক্ষতির কথা স্বীকার আমেরিকার

কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা ‘খোঁচা খাওয়া’ ইরানের, সতর্কতা জারি ওয়াশিংটনের
মার্চ ০২, ২০২৬

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ

শত্রুপক্ষ ভেবে ভুলবশত 'ফ্রেন্ডলি ফায়ার'! কুয়েতে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান
মার্চ ০২, ২০২৬

নিজেদের বিমানকেই আক্রমণ

উত্তপ্ত পশ্চিম এশিয়া, হতশ্রী দশা বিশ্বব্যাপী বাজারে
মার্চ ০২, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে

‘দ্রুত যুদ্ধ বন্ধ করুন’, নেতানিয়াহুকে ফোন মোদির
মার্চ ০২, ২০২৬

উদ্বেগ প্রকাশ ভারতের প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের হামলায় ধূলিসাৎ পাকিস্তানের বিমানঘাঁটি
মার্চ ০২, ২০২৬

অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছিল পাকিস্তানের বিমানঘাঁটি

উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইজরায়েলি হামলায় মৃত্যু হিজবুল্লার শীর্ষ নেতার
মার্চ ০২, ২০২৬

ঘাত-প্রত্যাঘাত চলছে পশ্চিম এশিয়ায়

হরমুজ প্রণালীতে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার, বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
মার্চ ০২, ২০২৬

প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি

ইজরায়েলে হামলা ইরানের বন্ধু হিজবুল্লার, পাল্টা জবাব তেল আভিভের
মার্চ ০২, ২০২৬

লেবানন জুড়ে হামলা ইজরায়েলের

ইজরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের, মৃত ৯, আহত ৪০
মার্চ ০২, ২০২৬

খামেনেইয়ের মৃত্যুর বদলা নিতে মরিয়া তেহরান

হামলায় ইরানের রেভোলিউশনারি গার্ডসের সদর দফতর ধ্বংস, দাবি আমেরিকার
মার্চ ০২, ২০২৬

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁধার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল, ইরানের স্কুলে মিসাইল হামলায় মৃত বেড়ে ১৮০
মার্চ ০২, ২০২৬

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে