নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যে পালাবদলের পর নিশীথ প্রামাণিক ক্রীড়ামন্ত্রী নিযুক্ত হন। তারপরই তিনি মেসি ইভেন্ট সংক্রান্ত অভিযোগের বিষয়ে পুনঃতদন্ত শুরু করেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। এর পরই সোমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিল পুলিশ। হাজিরা এড়ানোর অনুমতি দিলনা বিধাননগর পুলিশ।
রাজ্যে নতুন সরকার গড়েছে বিজেপি। তারপরই একের পর এক ঘটনার পুনরায় তদন্ত শুরু হচ্ছে। সরকার গঠনের পর গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। আয়োজক শতদ্রু দত্তর অভিযোগ টিকিটে কালোবাজারি হয়েছে । চাঁদা আদায় করা। ইভেন্ট নিরাপত্তায় গাফিলতি সহ দর্শকদের প্রতারণা করেছেন অরূপ বিশ্বাস। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা জারি করেছে বিধাননগর পুলিশ। এর সঙ্গেই শতদ্রু দত্তর অভিযোগ , গোট ইভেন্টে প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি হয়েছে। ইভেন্ট চলাকালীন নির্ধারিত নিয়ম ভেঙে মেসির কাছাকাছি যাওয়ার অভিযোগ করেছেন। অনুমতি না নিয়ে মেসির কাঁধে হাত দেওয়া সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, শতদ্রু দত্তর অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানায় অসুস্থতার কারণ দেখিয়ে কিছুদিনের সময় চেয়েছিলেন। কিন্তু অরূপ বিশ্বাসকে হাজিরা এড়ানোর অনুমতি দেয়নি বিধাননগর পুলিশ। শনিবার বিধাননগর থানার পুলিশ অরূপ বিশ্বাসকে আবারও হাজিরার নোটিশ পাঠায়। তাকে সোমবার ৯ জুন সকাল ১১ টায় থানায় হাজিরা দিতে হবে।
গত বছরের ১৩ই ডিসেম্বরে মেসি ইভেন্ট কাণ্ডে বারাসত আদালতে জামিনের আবেদন করেছিলেন অরূপ বিশ্বাস। আদালতে তার জামিন আবেদন খারিজ হয়েছে বলে জানা গেছে । তার পরই তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেন। আদালতে ৯ জুন শুনানি হবে। তবে তার আগেই থানার তলবে বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন প্রাক্তন মন্ত্রী। পুলিশি তলবের পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে তা তদন্তের উপর নির্ভর করছে।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের