69dca68185378_WhatsApp Image 2026-04-13 at 13.46.23
এপ্রিল ১৩, ২০২৬ বিকাল ০৫:১৭ IST

টিফিনে একঘেয়েমি কাটাতে বানান চিজি চিকেন পকেট, সহজ রেসিপিতে নতুন স্বাদের ছোঁয়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অফিসের লাঞ্চ বা স্কুল টিফিনে নতুন কি দেওয়া যায়, তা নিয়ে প্রায় প্রতিদিনই বাড়িতে চিন্তায় পড়েন অনেকেই। রোজ একঘেয়ে টিফিনের থেকে একটু আলাদা কিছু বানাতে চাইলে তৈরি করে ফেলুন চিজি চিকেন পকেট। বাড়িতে চিকেন থাকলেই খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই রেসিপিটি। বাড়িতে ছোট থেকে বড় সবার জন্যই সুস্বাদু আর মুখরোচক খাবার হতে পারে এই চিজি চিকেন পকেট। এমনকি আপনারা চাইলে সন্ধ্যের জলখাবারেও এই পদটি বানাতে পারেন। 

উপকরণ - সেদ্ধ বা কিমা করা চিকেন ১৫০ গ্রাম, গ্রেট করা চিজ (পরিমাণমতো) , ২ টি পেঁয়াজ কুচি, ৪ টি কাঁচা লঙ্কা কুচি, আদা-রসুন বাটা ১ চা চামচ, লবণ (স্বাদমতো), গোলমরিচ গুঁড়ো অর্ধেক চা চামচ, ময়দা ২০০ গ্রাম, ডিম ২টি, ব্রেড ক্রাম্বস ১ কাপ, সাদা তেল 

রন্ধন প্রণালী - প্রথমে একটি ছোটো কড়াইয়ে অল্প সাদা তেল গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ, আদা-রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিন। অন্যদিকে একটি পাত্রে চিকেন কিমা সেদ্ধ করতে বসিয়ে দেবেন। ৫ মিনিট পর চিকেন কিমাটি দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না। ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে ভাজার মধ্যে চিকেন কিমা, লবণ আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নেবেন।

এরপর সবটা একসাথে ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো করে নিন। এবারে মিশ্রণটি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হলে এর সঙ্গে গ্রেট করা চিজ মিশিয়ে পুর তৈরি করে রাখুন। তারপর ময়দা, সামান্য তেল আর লবণ দিয়ে নরম করে একটি মন্ড মেখে কিছুক্ষণ ঢেকে রাখুন।  ১০ মিনিট ঢেকে রাখার পর ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিন।

তারপর ময়দার লেচির মাঝখানে তৈরি করা চিকেন-চিজের পুর দিয়ে পকেটের মতো ভাঁজ করে চারদিক ভালো করে মুড়ে নেবেন। এবারে প্রতিটি পকেট বা ছোট পরোটাগুলি ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে হালকা ফ্রাই করে নিন।  খেয়াল রাখবেন যেন দুই দিক সোনালি করে ভাজা হয় আর কাঁচা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো সসের সাথে পরিবেশন করুন গরম গরম চিজি চিকেন পকেট।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের